প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

RG Kar Verdict: মৃত্যুদণ্ড যেন না-হয় , সঞ্জয়ের আইনজীবীর আবেদন বিচারকের কাছে,  বিচারক সময় চান, দুপুর পৌনে ৩টেয় সাজা ঘোষণা

deshersamay

Share article:

সোমবার সাজা ঘোষণা আরজি কর কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের। সাড়ে ১২টার কিছু পর সেই মামলার শুনানি শুরু হয়। তবে এখনই সাজা ঘোষণা করলেন না শিয়ালদহ আদালতের বিচারক। তিনি জানান তাঁর সময় চাই। দুপুর পৌনে ৩টেয় সাজা ঘোষণা করতে পারেন তিনি। সঞ্জয়ের আইনজীবীরা সওয়াল করেন মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। 

সঞ্জয়ের আইনজীবী এদিন দাবি করেন, বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ড সমালোচিত হয়েছে। তাই অলটারনেটিভ শাস্তি দেওয়া হোক বলে দাবি করেন তিনি। তিলোত্তমার আইনজীবী বলেন, সিভিক ভলেন্টিয়ার ছিল। এটা নিয়ে কেউ প্রশ্ন তোলেনি। তাই সর্বোচ্চ সাজা চাই। একাধিক জায়গায় শীর্ষ আদালতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বিচারক অনির্বাণ দাস বলেন, ‘হ্যাঁ সেটা দেখেছি। বিভিন্ন কারণ হতে পারে। কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে।’

সোমবার বিচারপতি অনির্বাণ দাস দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে বলেন, ‘আপনার বিরুদ্ধে যা অভিযোগ এসেছে, তা প্রমাণিত। আগেই তা আপনাকে বলেছিলাম, এর জন্য আপনার সর্বোচ্চ সাজা বা যাবজ্জীবন হতে পারে।’

বিচারকের কথা শুনে সঞ্জয় ফের দাবি করে, ‘আমাকে দিয়ে যেরকম ভাবে ইচ্ছা, যেখানে সেখানে সই করানো হয়েছে। আমার মেডিক্যাল করতে নিয়ে যাওয়ার সময় গাড়ি ঘুরিয়ে দেওয়া হয়েছিল।’ সঞ্জয়ের কথা শেষ করতে দিয়ে বিচারক দাস বলেন, ‘আমার বিচার্য বিষয় হচ্ছে যা যা এভিডেন্স এসেছে তার উপর ভিত্তি করে বিচার করা।’ 

মনে করা হচ্ছিল এরপরই সাজা ঘোষণা করলেন বিচারক। কিন্তু তিনি তা না করে সময় চেয়ে নিয়েছেন। জানিয়েছেন, দুপুর ২.৪৫ নাগাদ ফের এজলাস বসবে। সেই সময়ে সাজা ঘোষণা করা হবে। 

গত ৯ অগস্ট আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণের ঘটনায় সঞ্জয় রাইকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তিনটি ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি, যার সর্বোচ্চ সাজা হতে পারে মৃত্যুদণ্ড।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন