Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

RED ROAD:৭৫তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

deshersamay

Share article:
হিয়া রায়, কলকাতা:


 ৭৫তম প্রজাতন্ত্র দিবসে রেড রোডের কুচকাওয়াজেও সম্প্রীতির বার্তা। রাখা হয়েছিল ‘একতাই সম্প্রীতি’র ট্যাবলো।

অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের দিনই কলকাতায় সংহতি যাত্রা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে সেই সম্প্রীতির বার্তা আরও একবার তুলে ধরলেন তিনি। তাতে বড় অক্ষরে লেখা ‘ধর্ম যার যার, উৎসব সবার’।

ট্যাবলোর ছবিতে ছিল দক্ষিণশ্বরের মন্দির, নাখোদা মসজিদ ও গির্জার ছবি। বহু ধর্মের প্রতীক দিয়ে সাজানো হয়েছিল ট্যাবলো। আঁকা ছিল একটি গাছের অবয়ব। যার নিচে লেখা ‘একতা বৃক্ষ’। বিভিন্ন ধর্মের শিশুদের মুখ ট্যাবলোতে ব্যবহার করা হয়েছিল। ট্যাবলোটি করা হয়েছিল পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি বিভাগের তরফে।
শুধু সম্প্রীতির ট্যাবলো নয়, ছিল একাধিক সরকারি প্রকল্পের ট্যাবলো। পথশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার-সমস্ত সরকারি প্রকল্পের ট্যাবলো ছিল কুচকাওয়াজে। এবারই প্রথম সরকারি প্রকল্পের উপভোক্তারাও কুচকাওয়াজে হাঁটলেন। 

সকাল সাড়ে ১১টা নাগাদ রেড রোডে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী। এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোসও। তিনিই জাতীয় পতাকা উত্তোলন করেন।  

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন