প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Rath Yatra:শান্তির বার্তা ! কলকাতার ইসকনের উল্টোরথের রশি টানলেন রাশিয়া-ইউক্রেনের কৃষ্ণ ভক্তরা

deshersamay

Share article:

দেশের সময়, কলকাতা: বুধবার ছিল উল্টো রথ। বাড়ি ফিরছেন বলরাম সুভদ্রা জগন্নাথদেব। দীর্ঘ ৯ দিন পর আবারো মন্দিরে ফিরবেন তারা। এই উপলক্ষে ইসকনের উদ্যোগে কলকাতায় পার্কস্ট্রিট ময়দান থেকে কলকাতার বিভিন্ন স্থান ঘুরিয়ে পুনরায় রথ নিয়ে যাওয়া হয় এলবার্ট রোডের ইসকন মন্দিরে। প্রসঙ্গত গত ২০ জুন জগন্নাথ দেব যাত্রা করেছিলেন মাসীর বাড়ির উদ্দেশ্য।

এদিন ইসকনের সহ সভাপতি রাধা রমন দাশ জানান, রথ যাত্রা উপলক্ষে এবারে বিপুল ভক্তদের সমাগম ঘটেছে। শুধু ভারত বা বাংলা থেকে নয় সুদূর ইউক্রেন ও রাশিয়া থেকে ভক্তদের সমাগম ঘটেছে এখানে। একদিকে যখন দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে তখন দুই দেশের নাগরিক এক হয়ে গেছে প্রভুর আসরে। এটাই মাহাত্ম্য ৷

প্রসঙ্গত, রাশিয়া ইউক্রেন দিনের পর দিন, মাসের পর মাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করেই চলেছে। ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক শহর গ্রাম। বিবদমান এই দুই দেশের কৃষ্ণ ভক্তেরা এক অনন্য নজির তৈরি করলেন কলকাতায় ইসকন এর রথযাত্রায়। দুই দেশের নাগরিকরা একসঙ্গে প্রভু জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীর উল্টোরথের যাত্রায় এক সঙ্গে রথের রশি টেনে শান্তির বার্তা দিলেন ৷ কলকাতায় ইসকনের উল্টোরথ যাত্রায় এ এক অন্যবার্তা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন