প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Rape: ভয় দেখিয়ে মুখ–হাত বেঁধে স্কুলছাত্রীকে ধর্ষণ, অভিযুক্ত ফেরার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তারই প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।

ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ জানানো হয়েছে। অভিযুক্ত পলাতক। ঘটনাটি ঘটেছে ইংলিশবাজার থানার শোভানগর গ্রাম পঞ্চায়েতের চণ্ডীপুর এলাকায়।

মালদা মেডিক্যাল কলেজে আপাতত চিকিৎসাধীন দশম শ্রেণীর পড়ুয়া ওই ছাত্রী।  স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ঘরে একা ঘুমিয়ে ছিল ওই পড়ুয়া। সেই সময় অভিযুক্ত শেখ রাইহান ঘরে ঢোকে। ভয় দেখিয়ে বলে, তার কাছে আগ্নেয়াস্ত্র আছে। 

চিৎকার করলে গুলি করে দেবে। এরপর ওই ছাত্রীর মুখ ও হাত বেঁধে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ওই স্কুল পড়ুয়া কোনও রকমে পাশের বাড়ির এক জনকে জানায় বলে স্থানীয় একটি সূত্রে জানা গিয়েছে।

এরপর বাড়ির লোক ফিরে এলে তাদের কাছে গোটা ঘটনা জানায়। এর পর পরিবার থানায় অভিযোগ করে। নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযুক্তের সন্ধান চালাচ্ছে পুলিশ। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন