প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের •বনগাঁর একাধিক বিগ বাজেটের পুজো এবার টেক্কা দিতে পারে কলকাতাকেও সক্রিয় পুলিশ প্রশাসন : দেখুন ভিডিও

Raju Srivastav: হাসপাতালে ভর্তির ১৫ দিন পর জ্ঞান ফিরল রাজুশ্রীবাস্তবের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের শারীরিক অবস্থার আরও উন্নতি হল। জ্ঞান ফিরল তাঁর। হাসপাতালে ভর্তির ১৫ দিন পর। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রাজু্।

১৪ দিন কোমায় ছিলেন তিনি। অবশেষে জ্ঞান ফিরল তাঁর। এমনকী বৃহস্পতিবার সকালে ভেন্টিলেশন থেকেও বার করা হয়েছে তাঁকে। ঘনিষ্ঠ মহল সংবাদমাধ্যমকে জানিয়েছে, রাজু সুস্থতার পথে আরও একধাপ এগিয়ে গেলেন। 

১০ আগস্ট জিমে এক্সারসাইজ করার সময় জ্ঞান হারিয়ে পড়ে যান রাজু। ট্রেডমিলে দৌঁড়তে দৌঁড়তেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। তড়িঘড়ি করে জিম ট্রেনার তাঁকে এইমসে ভর্তি করান। সেই থেকেই জ্ঞান ছিল না। এর মাঝেই রাজুর স্বাস্থ্যের অবনতি নিয়ে ভুয়ো খবর রটে। তাঁর মস্তিষ্ক নিষ্ক্রিয় হয়ে গেছে বলেও শোনা যায়। যে ঘটনায় ক্ষুব্ধ হন অভিনেতার আত্মীয়রাও। 

এতদিন পর্যন্ত সঙ্কটজনক অবস্থায় ভেন্টিলেশনেই ছিলেন রাজু। তাঁর অনুরাগীদের সুস্থতা কামনা করার অনুরোধ করেছিলেন পরিবার। দীর্ঘ লড়াইয়ের শেষে জ্ঞান ফিরল তাঁর। 

Tags: featured

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন