প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Raju Sahani Arrest: বাড়িতে নগদ ৮০ লাখ টাকা, বিদেশের ব্যাঙ্কে অ্যাকাউন্ট! গ্রেফতার হালিশহরের তৃণমূলের চেয়ারম্যান রাজু সাহানি

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সনমার্গ কোঅপারেটিভ চিটফান্ড মামলায় গ্রেফতার করা হল হালিশহর পুরসভার তৃণমূলের চেয়ারম্যান রাজু সাহানিকে ৷ শুক্রবার সিবিআই তাঁকে গ্রেফতার করেছে।

এদিন নিউ টাউনের রাজু সাহানির বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে খবর নিউ টাউনের বাড়ি থেকে ৮০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। এও জানা গিয়েছে, তাইল্যান্ডের একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাঁর।

সিবিআইয়ের দাবি, সনমার্গ চিটফান্ড সংস্থার অন্যতম সুবিধাভোগী এই রাজু সাহানি। এই তদন্তে দেখা গিয়েছে, সনমার্গের বিপুল পরিমাণ টাকা তৃণমূলের চেয়ারম্যানের কাছে এসেছিল। এদিন যে নগদ উদ্ধার হয়েছে সে ব্যাপারে সিবিআই অফিসারদের উৎস বলতে পারেননি রাজু। তারপরেই তাঁকে গ্রেফতার করা হয়।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, গত কয়েক বছরে তাইল্যান্ডের ওই অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকা গিয়েছে। কেন্দ্রীয় তদন্ত এজেন্সি সূত্রে জানা যাচ্ছে, রাজু সাহানি এই টাকা কার কার কাছে দিতেন ইত্যাদি তথ্য খতিয়ে দেখা হবে।

সামগ্রিকভাবে সমস্ত চিটফান্ড মামলাকে এক জায়গায় করে তদন্ত করছে সিবিআই । একদিকে গরু ও কয়লা পাচার মামলায় দৌত্য শুরু করেছে সিবিআই ও ইডি। পাশাপাশি চলছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত ও ধরপাকড়। এদিন চিটফান্ড মামলার তদন্তেও নতুন করে গা ঝাড়া দিল সিবিআই।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন