Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Rain:দুপুর গড়াতেই কালো মেঘে ঢাকল আকাশ, শহর ভিজল বৃষ্টিতে

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্কঃ দুপুর গড়াতেই ঝমঝমিয়ে বৃষ্টি নামল কলকাতায় । আলিপুর আবহাওয়া দফতর সূত্রে আগেই জানানো হয়েছিল, শহর ও শহরতলি এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সেইমতোই কলকাতা ও হাওড়ার কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে।

এদিকে গত শনিবার থেকে ব্যাপক বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গ ও সিকিম। হাওয়া অফিস সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে সিকিম ও উত্তরবঙ্গে। বৃহস্পতিবার বেলা বাড়লে আবহাওয়ার উন্নতি হবে বলে খবর হাওয়া অফিসের।

এদিন দুপুরে হাওয়া অফিসের দেওয়া বুলেটিন অনুযায়ী, কলকাতা ও হাওড়ার বেশকিছু এলাকায় বিকেল সাড়ে চারটে থেকে ঘণ্টা দু’য়েক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। সেই মতো শহরের নানা প্রান্তে স্বস্তির বৃষ্টি নামল।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন