প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Puri: পুরীর মন্দিরে ভেঙে গেল‌ জগন্নাথের ৫৬ ভোগ রান্নার ‘‌চুল্লা’‌

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ পুরীর মন্দিরে হামলা।

রীতিমতো তাণ্ডব চালানো হয়েছে ভোগ রান্নার ঘরে। ভেঙে গিয়েছে ‘‌রশা শালা’‌–র প্রায় ৪০টি ‘‌চুল্লা’‌। জগন্নাথের ৫৬ ভোগ রান্না হয় এই ঘরে। কে বা কারা এসব করেছে, তা জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ক্যামেরা।

এই অংশে সকলের প্রবেশাধিকার নেই। তাহলে কারা করল, প্রশ্ন থেকেই যাচ্ছে। পুরীর কালেক্টর সমরনাথ ভার্মা জানিয়েছেন, তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। এক জন না একাধিক এর সঙ্গে জড়িত, তাও দেখা হচ্ছে। তবে এর জন্য পূজোয় কোনও সমস্যা হচ্ছে না বলেই জানিয়েছেন ভার্মা। এও বলেছেন, উনুনগুলোর আংশিক ক্ষতি হয়েছে। 

জগন্নাথ, সুভদ্রা, বলভদ্রের জন্য দিনে ৫৬ ভোগের আয়োজন করা হয়। এজন্য পাকশালায় ২৪০টি ‘‌চুল্লা’‌ রয়েছে। ৫০০ সেবায়েত রোজ রান্না করেন।

১৫ হাজার বর্গ ফিট এলাকা জুড়ে রয়েছে এই রান্নাঘর। ২০ফিট উঁচু। উনুনগুলোর উচ্চতা প্রায় চার ফিট। প্রতি দিন এসব উনুনেই রান্না হয়। উৎসবের দিন আরও উনুন ব্যবহার করা হয়। এগুলোই ভাঙা হয়েছে। অনেকে মনে করছেন, দুই দল সেবায়েতের মধ্যে বিরোধেই এই ঘটনা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন