Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Pune: পুনেতে ভয়াবহ দুর্ঘটনা, একই পরিবারের পাঁচজনের মৃত্যু

deshersamay

Share article:

দেশের সময়: ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের পাঁচজনের। বুধবার ভোররাতে দুর্ঘটনা ঘটেছে আহমেদনগর-পুনে হাইওয়েতে রঞ্জনগাঁও এলাকায়। জায়গাটি মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল কর্পোরেশনের কাছেই। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি গাড়িতে পাঁচজন ছিলেন। হাইওয়েতে গাড়ির গতি ভালোই ছিল। ওই সময় উল্টো লেনে ঢুকে পড়ে একটি কন্টেনার। গতি সামলাতে না পেরে কন্টেনারটি মুখোমুখি গাড়িটিতে সজোরে ধাক্কা মারে।

দুর্ঘটনায় গাড়িটি একেবারে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়িতে থাকা পাঁচজনের। তাঁরা একই পরিবারের বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরই পালিয়ে যায় কন্টেনারের চালক। পুনের পুলিশ সুপার অভিনব দেশমুখ বলেছেন, কন্টেনারটি উল্টো লেনে ঢুকে পড়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে। কন্টেনারের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন