প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Pune: পুণের হোটেলে ভয়াবহ আগুন, দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ভয়াবহ অগ্নিকাণ্ড পুণেতে।একটি হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। কাচ ভেঙে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল বাহিনী। আশঙ্কা ব্যাপক ক্ষয়ক্ষতির। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে হোটেলের অগ্নিকাণ্ডের ছবি, ভিডিও প্রকাশিত হয়েছে।

ঘটনাটি ঘটেছে পুনের লুল্লানগরের জেকে হোটেলে। স্থানীয় সূত্রের খবর, ওই হোটেলের চার তলায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনার খবর পেয়েই সেখানে পৌঁছে গিয়েছে দমকল বাহিনী। পৌঁছেছে দমকলের চারটি ইঞ্জিন। তবে হোটেলের জানলা, দরজা এমনকি দেওয়াল কাচের হওয়ায় ধোঁয়া বেরোতে পারছে না বলেই জানা গিয়েছে। ফলে বদ্ধ ধোঁয়ায় কারণে বিপদ বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

তবে সাতসকালে আচমকা কিভাবে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তা জানা যায়নি এখনও। কেউ ভেতরে আটকে পড়েছেন কিনা সেই তথ্য সামনে আসেনি এখনও পর্যন্ত। পাওয়া যায়নি কোনও হতাহতের খবর।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন