Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

পুজোর আগে কলকাতায় তিন দিনের পর্যটন মেলা, পর্যটকদের ঢল: দেখুন ভিডিও

deshersamay

Share article:

সুপ্রকাশ চক্রবর্তী ,কলকাতা : পুজোর আগে ভ্রমন পিপাশু বাঙালিদের জন্যে কলকাতার খুদিরাম অনুশীলন কেন্দ্রে তিন দিনের ট্যুরিজম ফেয়ার ২০২৬ অনুষ্ঠিত হল ।

৩ জুলাই শুক্রবার থেকে ৫ জুলাই রবিবার পর্যন্ত চলবে এই মেলা। মেলার আয়োজন করেছে ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যারা দীর্ঘদিন ধরে দেশজুড়ে পর্যটন প্রদর্শনী ও ট্রাভেল এক্সিবিশনের আয়োজন করে আসছে।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটনপ্রেমী, ভ্রমণ সংস্থা এবং বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তরকে এক ছাদের তলায় এনে ভ্রমণ-সংক্রান্ত তথ্য, নতুন গন্তব্য এবং পর্যটন পরিষেবা সম্পর্কে ধারণা দেওয়াই এই মেলার মূল উদ্দেশ্য। উৎসবের মরশুমের আগে ভ্রমণ পরিকল্পনা করার ক্ষেত্রেও এই মেলা বিশেষভাবে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। দেখুন ভিডিও

এই ট্যুরিজম ফেয়ারে ভারতের পর্যটন মন্ত্রক, পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর, উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড, অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম, চণ্ডীগড় ট্যুরিজম-সহ একাধিক রাজ্যের পর্যটন দপ্তর অংশগ্রহণ করেছে। পাশাপাশি দেশের বিভিন্ন ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল এবং পর্যটন শিল্পের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন।

ব্লু আই ইন্ডিয়ার ডিরেক্টর সুব্রত ভৌমিক জানান, কলকাতা ট্যুরিজম ফেয়ার শুধুমাত্র একটি প্রদর্শনী নয়; এটি পর্যটন শিল্পের প্রসার এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আয়োজকদের আশা, এবারের মেলাও পর্যটন মহলে ব্যাপক সাড়া ফেলবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর জেনারেল সেক্রেটারি উত্তম দাস, ইন্ডিয়া ট্যুরিজম-এর রিজিওনাল ডিরেক্টর প্রণব প্রকাশ এবং উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড-এর ডেপুটি ডিরেক্টর পি. কে. গৌতম।

প্রণব প্রকাশ বলেন, পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর এ রাজ্যে পর্যটনের বিকাশে নানা উদ্যোগ গ্রহণ করেছে। ইন্ডিয়া ট্যুরিজম-ও পশ্চিমবঙ্গে পর্যটনের প্রসারে সক্রিয়ভাবে কাজ করে চলেছে।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন