প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Puja Bazar :বৃষ্টিহীন রবির সকালে পুজোর বাজার শেষে তৃপ্ত বনগাঁ শহর: দেখুন ভিডিও

deshersamay

Share article:

সায়নী সাহা, বনগাঁ: দুপুর থেকে বনগাঁর এ দোকান-ও দোকান ঘুরে সন্ধ্যায় চারটে ক্যারি-ব্যাগ হাতে মল থেকে বেরোনোর পর যে হাসি লেগেছিল তরুণীর ঠোঁটের কোণায়, রবিবার সেই হাসিই হেসেছে এই ইছামতী শহরের এপার থেকে ও পার৷ কারণ পূর্বাভাসের আশঙ্কাকে মিথ্যে প্রমাণ করে বিকাল পর্যন্ত বৃষ্টিহীন ছিল রবিবার৷ আর সেই সুযোগে পুজোবাজারে ব্যস্ত হল গোটা শহর৷ শনিবারের আকাশভাঙা বৃষ্টি যেখানে থমকে দিয়েছিল শহরের গতি, সেখানে পুজোর আগে এদিনের রবিবার ষোলো আনা বাজারমুখী হল বনগাঁ শহর৷ শুধু বাজারপ্রেমী নগরবাসীই নন, স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পুজো উদ্যোক্তারাও ৷

হাতে মাত্র এক সপ্তাহ তার পরই মহালয়া ৷ এদিন সকাল থেকেই আকাশের মুখ ছিল স্বচ্ছ৷ আর সেই ভরসাতেই তড়িঘড়ি মধ্যাহ্নভোজ সেরে পুজোবাজারে মজেছিল শহর৷ নিয়ম মেনেই চোখে পড়ার মতো ভিড় ছিল নিউ মার্কেট ও ‘ ট’ বাজার, বাটার মোড় এলাকার বিভিন্ন দোকান সহ শিমুলতলা মোড়ের আদি মোহিনীমোহন কাঞ্জিলালের পাঁচতলামল৷ দেখুন ভিডিও :

https://youtu.be/CSAMION3oXM

চাঁদ পাড়া, সুভাসনগর সহ বিভিন্ন প্রান্ত থেকে আসা মহিলা – পুরুষ ক্রেতারা জানালেন ত তাঁদের এবারের পুজোর কেনাকাটার অভিজ্ঞতাও মজার কথা ৷

ভিড় উপচে পড়েছিল রাস্তার ধারের খাবারের স্টলগুলিতেও৷ তবে শহরের প্রচলিত বাজারএলাকার দোকান জুড়ে যত সংখ্যক মানুষ এ দিন বাজার করেছেন, তার সঙ্গে পাল্লা দিয়ে শপিং মলগুলিতেও ভিড় জমিয়েছেন শহরবাসী৷

প্রত্যাশিত মানুষের ঢলের কথা মাথায় রেখে অন্যান্যদিনের তুলনায় এ দিন আগে থেকেই পুলিশ প্রশাসন বনর্গাঁয় বাজারমুখী মানুষকে সচেতন করেছেন যান চলাচলকে লক্ষ রেখে রাস্তায় যাতায়াত করার জন্য ৷ পাশাপাশি যান জট নিয়ন্ত্রণেও কোন ঘাটতি রাখেননি কর্মরত পুলিশ কর্মীরাও ৷ পুজো বাজারে এক দফা যান-শাসনের পরীক্ষা দিতে হয়েছে পুলিশকেও৷

তবে সন্ধ্যার পর আচমকা যে ভাবে এ দিনও বিক্ষিপ্তভাবে আকাশের মুখ ভার হয়েছে, তাতে এখনও আশঙ্কা কাটেনি শহরবাসীর৷ সাধারণ মানুষ থেকে পুজো-উদ্যোক্তা অথবা পুলিশ–সকলেই এখন বর্ষণমুক্ত পুজোর অপেক্ষায় প্রার্থনায়৷ এ দিনের মতো পুজোর দিনগুলোতেও যেন তৃপ্তির হাসি হাসতে পারে বঙ্গবাসী৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন