প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

পশ্চিমবঙ্গে নিট- আন্দোলনকারীদের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার করবে শুভেন্দু সরকার

deshersamay

Share article:

প্রশ্নফাঁসের প্রতিবাদে সরব আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিল বাংলা। বিহার ও অসম সরকারের পদক্ষেপের পর এ বার একই পথে হেঁটে ধৃত আন্দোলনকারীদের মুক্তি এবং এফআইআর বাতিলের প্রক্রিয়ায় শুরু করল শুভেন্দু সরকার ।

নিট-কাণ্ডের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর একাধিক রাজ্যে পুলিশি ধরপাকড় নিয়ে সোমবারই কেন্দ্রীয় সরকারকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিল ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আন্দোলনকারী পড়ুয়াদের বিরুদ্ধে রুজু হওয়া সমস্ত এফআইআর খারিজ এবং ধৃতদের নিঃশর্ত মুক্তির যে প্রতিশ্রুতি কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিং দিয়েছিলেন, তা কেন্দ্রকে মনে করিয়ে দেন সিজেপি নেতৃত্ব।

সোমবার পর্যন্ত পশ্চিমবঙ্গ, বিহার ও অসমে বিক্ষোভকারীদের গ্রেফতার করার ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে সিজেপি। সংগঠনের নেতা অভিজিৎ দীপকেরা স্পষ্ট জানিয়ে দেন, পুলিশি ধরপাকড়ের শিকার আন্দোলনকারীদের জন্য সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে আইনি সহায়তার বন্দোবস্ত করা হয়েছে। মঙ্গলবারের মধ্যে ধৃতদের মুক্তি ও সমস্ত মামলা প্রত্যাহার করা না হলে দেশজুড়ে ফের বৃহত্তর আন্দোলনের পথে হাঁটা হবে।

সিজেপি-র এই চরমপত্রের কয়েক ঘণ্টার মধ্যেই প্রথম সিদ্ধান্ত ঘোষণা করে বিহার সরকার। বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বিহারে নিট-আন্দোলনে ধৃতদের মুক্তি দেওয়ার প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর পরপরই বিজ্ঞপ্তি প্রকাশ করে অসম সরকার। আন্দোলন ঘিরে অসমে রুজু হওয়া ৫টি মামলায় ধৃত ১৩ জন বিক্ষোভকারীকে মুক্তি দেওয়ার কথা জানিয়ে চার দফা নির্দেশিকা জারি করা হয়।

কলকাতায় গত শুক্রবার ধর্মতলায় নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে একটি মিছিলকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। মিছিলে যোগ দেওয়া বিক্ষোভকারীদের একাংশের তাণ্ডবে বেশ কয়েকজন সংবাদকর্মীও আক্রান্ত হন। সেই ঘটনায় সোমবার পর্যন্ত মোট ১৬ জনকে গ্রেফতার করেছিল পুলিশ।

ঘটনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছিলেন, ধর্মতলার মিছিলে ইচ্ছাকৃতভাবে বাইরে থেকে লোক এনে অশান্তি পাকানো হয়েছিল। তদন্তে নেমে পুলিশ এমন অন্তত ৭০ জনকে চিহ্নিত করে, যাঁরা কোনওভাবেই ছাত্র বা সিজেপি-র প্রতিনিধি নন এবং এই নিট-আন্দোলনের সঙ্গেও তাঁদের দূরদূরান্তের সংযোগ নেই।

তবে বিশৃঙ্খলাকারীদের আলাদা চিহ্নিত করা হলেও, কেন্দ্রের নীতিগত সিদ্ধান্তকে মান্যতা দিয়ে পশ্চিমবঙ্গ সরকারও প্রকৃত আন্দোলনকারী ছাত্রছাত্রীদের স্বস্তি দিয়ে মামলা প্রত্যাহারের পথেই হাঁটতে চলেছে। তবে সাংবাদিক নিগ্রহের ঘটনায় সাংবাদিকদের দায়ের করা এফআইআর অনুযায়ী মামলা যথারীতি চলবে বলে জানা গেছে। তবে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটকে রাখা হবে না।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন