Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

President’s Kolkata Visit: রাষ্ট্রপতি হওয়ার পর দু’দিনের বাংলা সফরে আসছেন দ্রৌপদী মুর্মু

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ রাষ্ট্রপতি পদে বসার পর এই প্রথম পশ্চিমবঙ্গ সফরে আসছেন দ্রৌপদী মুর্মু ৷ সোমবার-মঙ্গলবার দু’দিনের সফরে রাজ্যে আসছেন রাষ্ট্রপতি।  আজ ২৭ মার্চ, সোমবার সকালে কলকাতায় পৌঁছনোর কথা রাষ্ট্রপতির। দমদম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে রেসকোর্স পৌঁছবেন রাষ্ট্রপতি।

নবান্ন সূত্রে খবর, সোমবার বিকেলেই রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। মূলত তাঁর উদ্যোগেই এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

সংবর্ধনা অনুষ্ঠানের আগে রাষ্ট্রপতি যেতে পারেন এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাসস্থান নেতাজি ভবনে। সেখানে নেতাজির স্মৃতিবিজড়িত স্থান পরিদর্শন করার কথা তাঁর। সেখান থেকে জোড়াসাঁকোয় যেতে পারেন দ্রৌপদী। ঘুরে দেখতে পারেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান ঠাকুরবাড়ি। এর পর কলকাতায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, ওই দিন রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি। পর দিন ২৮ মার্চ সকালে তাঁর বেলুড়মঠে যাওয়ার কথা। সেখান থেকে দ্রৌপদীর সম্ভাব্য গন্তব্য বীরভূমের শান্তিনিকেতন।

দুপুরে বিজেপির প্রতিনিধি দল তাঁর সঙ্গে দেখা করতে পারেন এবং পরে বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের প্রতিনিধি তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন। এরপর  বিকেলে রাজ্য সরকারের তরফে রাষ্ট্রপতিকে নাগরিক সংবর্ধনা দেওয়ার কথা। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। এদিন রাজভবনেই রাত্রিবাস করবেন রাষ্ট্রপতি।

মঙ্গলবার, ২৮ মার্চ সকালে তাঁর বেলুড়মঠে যাওয়ার কথা। সেখান থেকে দ্রৌপদীর সম্ভাব্য গন্তব্য শান্তিনিকেতন। শান্তিনিকেতনের বিনয় ভবন সংলগ্ন কুমিরডাঙা মাঠে রাষ্ট্রপতির হেলিকপ্টার অবতরণ করার কথা। সেখান থেকে বিশ্বভারতীর রবীন্দ্র ভবন, কলা ভবন, আশ্রম প্রাঙ্গণ ঘুরে দুপুরে আম্রকুঞ্জের জহরবেদিতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা দ্রৌপদী মুর্মুর। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যপাল সিভি আনন্দ বোসেরও।

জেলা পুলিশ সূত্রে খবর, গোটা বোলপুর শহর কড়া নিরাপত্তা ব্যবস্থায় মুড়ে ফেলা হয়েছে। দফায় দফায় বৈঠকও করেছেন শীর্ষ পুলিশ আধিকারিকেরা। বীরভূম জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, ‘‘প্রোটোকল অনুযায়ী, রাষ্ট্রপতির নিরাপত্তার জন্য যা করণীয়, সবই করা হচ্ছে। এ বারের সমাবর্তনে অন্যতম অতিথি দেশের রাষ্ট্রপতি। ফলে নিরাপত্তা ব্যবস্থা স্বাভাবিক ভাবেই জোরদার করা হয়েছে এখানে।’’

রাষ্ট্রপতির সফরের জন্য ইতিমধ্যেই শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। কলকাতা পুলিশ সূত্রে খবর, শনিবার থেকেই মহানগরের বিভিন্ন জায়গায় জোরদার পুলিশি টলহদারি চলছে। রাষ্ট্রপতির দুই দিনের রাজ্য সফরের জন্য যান চলাচল নিয়ন্ত্রণ আনা হয়েছে।

সোমবার এবং মঙ্গলবার দুই দিনই দমদম বিমানবন্দর,কলকাতা, বেলুড় মঠ এবং বীরভূমের বোলপুর শান্তিনিকেতনে যান চলাচল ব্যবস্থা প্রভূত পরিমাণে নিয়ন্ত্রণ করা হবে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন