Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

pollution : পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিক ক্যারিব্যাগ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করল বনগাঁ পুরসভা

deshersamay

Share article:

আর্পিতা বণিক, বনগাঁ: প্লাস্টিক দূষণ এখন গোটা পৃথিবীর কাছেই বিপদজনক। এই বিপদের হাত থেকে রক্ষা পেতে এখন সব জায়গাতেই সচেতনতার কাজ চলছে। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গও। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের প্রতিটি পৌরসভা এবং পঞ্চায়েত এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে প্লাস্টিকের বিরুদ্ধে মানুষকে সচেতন করার কাজ চলছে।

প্লাস্টিক দূষণ রুখতে, বনগাঁ পুরসভার উদ্যোগে নাগরিকদের উদ্যোশ্যে পদযাত্রার মাধ্যমে তাঁদেরকে সচেতন করতে বৃহস্পতিবার সকালে পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ সহ অন্যান্য কাউন্সিলররা শহরের বিভিন্ন এলাকার দোকানে দোকানে গিয়ে পাটের তৈরী ব্যাগ উপহার দিয়ে তাঁদের কে পলিথিনের তৈরী ব্যাগ ব্যবহার থেকে বিরত থাকতে অনুরোধ করেন৷ দেখুন ভিডিও

প্লাস্টিকের ক্যারি ব্যাগ, থার্মোকলের থালা, গ্লাস ইত্যাদির মত যেসব বস্তু পরিবেশের সঙ্গে মিশে না গিয়ে ক্ষতি করে এমন বস্তু তৈরি বা বিক্রি, না করেন তার জন্য এদিন মাইকে ঘোষণা করা হয় পুরসভার পক্ষ থেকে৷

পলিথিনে কোন পণ্য দেবার উপর ইতিমধ্যে নিষেধাজ্ঞা জারি করেছে বনগাঁ পৌরসভা।তা সত্বেও একশ্রেণীর ব্যবসায়ী এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে ক্যারি ব্যাগ এবং থার্মোকলের ব্যবহার চালিয়ে যাচ্ছেন। এদিনের এই কর্মসূচির মাধ্যমে পৌরসভার পক্ষ থেকে কড়াভাবে বার্তা দেওয়া হয় ।

এর পরেও এই নিষেধাজ্ঞা অমান্য করলে সেই সব ব্যক্তি বা ব্যবসায়ীদের বিরুদ্ধে নগদ অর্থ জরিমানা সহ কড়া আইনি পদক্ষেপ করা হবে বলে জানিয়েছেন বনগাঁ পৌরসভার প্রধান গোপাল শেঠ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন