PM Narendra Modi : ৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙলেন নরেন্দ্র মোদী
deshersamay

দু’দিন প্রায় ৪৫ ঘণ্টা ধরে ধ্যান করেছেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার দুপুরে ধ্যান ভাঙলেন তিনি। তার পর আকাশি কুর্তা, সাদা ধুতি পরে বেরিয়ে এলেন বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে। সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীরা। সেই ভিডিয়ো প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে।
দেশের সময়: ৪৫ ঘণ্টা পর ধ্যান ভাঙল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ নাগাদ ধ্যান শুরু করেছিলেন তিনি। শনিবার দুপুরে ধ্যানের অবসান ঘটে। ধ্যান ভাঙার পর ধ্যানমণ্ডপম থেকে বেরিয়ে আসেন তিনি। এরপরই তামিল কবি, দার্শনিক থিরুভাল্লুভারের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
#WATCH | PM Modi ends two-day-long meditation at Vivekananda Rock Memorial in Kanyakumari, Tamil Nadu pic.twitter.com/TY7snigzZI
— ANI (@ANI) June 1, 2024
উল্লেখ্য, ২০১৯ সালে লোকসভা নির্বাচনের গণনার আগে কেদারনাথে ধ্যান করেছিলেন মোদী। চব্বিশের নির্বাচনের ফলাফল ঘোষণার আগে তামিলনাড়ুর কন্যাকুমারীর বিবেকানন্দ রকের ধ্যানমণ্ডপমে টানা ৪৫ ঘণ্টা ধ্যান করলেন তিনি। টানা ৭৫ দিন ধরে ২০৬টি জনসভা এবং রোড শো করেছেন মোদী। একগুচ্ছ কর্মসূচি শেষে ধ্যান শুরু করেন তিনি।
সূত্রের খবর, গত ৪৫ ঘণ্টা কারও সঙ্গে কথা বলেননি মোদী। খাদ্যতালিকায় ছিল, ডাবের জল, ফলের রসের মতো পানীয়।
