প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

PM Narendra Modi: সন্ত রবিদাস জয়ন্তীতে প্রার্থনা ও কীর্তনে মগ্ন মোদী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সন্ত রবিদাস জয়ন্তীতে প্রার্থনায় অংশ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৬ ফেব্রুয়ারি, বুধবার তিনি রাজধানী দিল্লির করোল বাগের শ্রী গুরু রবিদাস বিশ্রাম ধাম মন্দিরে প্রার্থনা ও কীর্তনে অংশ নেন।

সন্ত রবিদাসের জন্মদিন উপলক্ষে, ঝুমঝুমি বাজিয়ে কীর্তনে মাতলেন মোদী ৷বুধবার সকালেই করোল বাগ যাওয়ার আগে প্রধানমন্ত্রী মোদী টুইট করে জানান, তাঁর সরকার কী ভাবে সন্ত রবিদাসের দেখানো পথে চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তিনি বিশ্রাম ধামে যাচ্ছেন, সে কথাও টুইটে লেখেন।

ফাইল চিত্র

শুধু প্রার্থনায় অংশ নেওয়াই নয়, ভক্তদের সঙ্গে ঝুমঝুমি বাজিয়ে কীর্তনেও যোগ দেন মোদী। বুঝিয়ে দেন ছন্দ ছন্দে কী ভাবে বাজাতে হবে তা। গোটা ঘটনাটি ধরা পড়েছে ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, প্রথমে একটি সবুজ রঙের ঝুমঝুমি নিজে খানিক ক্ষণ বাজালেন মোদী। তার পর বাকিদের বুঝিয়ে দিলেন কী ভাবে ছন্দে ছন্দে তা বাজবে। এর পরই মোদীর বাজনার তালে তালে কীর্তন চলতে থাকে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন