প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Photography Mela: মোহরকুঞ্জে ফোটোগ্রাফি চর্চ্চার উদ্যোগে ছবি মেলা

deshersamay

Share article:

পিয়ালী মুখার্জী,কলকাতা:  রবীন্দ্র সদন সংলগ্ন মোহরকুঞ্জে  শুরু হয়েছে “ছবি মেলা” নামে  অভিনব ছবির প্রদর্শনী । আয়োজনে ফোটোগ্রাফি চর্চ্চা।

ছবির প্রদর্শনীর সঙ্গে রঙের উৎসবের কথা মাথায় রেখে পালন করা হলো বসন্ত উৎসব। রেনেসাঁ ডান্স একাডেমি, শিবপুর গিতায়ানের পক্ষ  থেকে রঙিন সাজে বসন্তের নৃত্য গীতের মূর্ছনায় আবিরের মাধ্যমে আহ্বান জানানো হয় দোল উৎসব কে।

ফোটোগ্রাফি চর্চ্চার সদস্যদের নানান অভিনব ছবির মাধ্যমে সাজানো হয়েছে সব কটি গ্যলারী। রয়েছে বিভিন্ন স্টল। চিত্রপ্রেমী মানুষের সমাগমে জমজমাট কলকাতার সংস্কৃতির প্রাণকেন্দ্র মোহরকুঞ্জ।

সংস্থার প্রতিষ্ঠাতা অরূপ সাধু জানালেন তাদের এই ছবি মেলা এবার পাঁচ বছরে পড়লো। ২৫০জন সদস্যের প্রায় ৪৫০ টি ছবিতে সেজে উঠেছে এবারের ছবি মেলা। প্রতি বছর তারা চিত্রগ্রাহক ও চিত্রপ্রেমী মানুষদের কথা ভেবে খোলা আকাশের নিচে আয়োজন করে আসছেন এই প্রদর্শনীর। যেখানে সুযোগ থাকছে ছবি কেনারও। ছবি দেখতে এসে কোনো ছবি পছন্দ হলে তা কিনে নিয়ে যাওয়া যাবে এই প্রদর্শনী থেকে।

খোলা আকাশের নিচে এতো বড় ছবির প্রদর্শনী কলকাতায় প্রায় হাতে গোনা বলা যেতে পারে৷। সংস্থার তরফ থেকে এই ছবির মেলা সকলকের জন্য প্রবেশের সুযোগ করে দেওয়া হয়েছে৷  মেলা চলবে আগামী শনিবার ১৯শে মার্চ পর্যন্ত দুপুর ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত মোহরকুঞ্জ প্রাঙ্গনে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন