Photography Exhibition ছাত্র-ছাত্রীদের তোলা ছবি দিয়ে অরিজিৎ সাহার চিএ প্রদর্শনী গ্যালারি গোল্ডে: দেখুন ভিডিও
deshersamay
স্বপনকুমার পাল , কলকাতা : ‘অরিজিৎ ফটোগ্রাফি’র ছাত্র – ছাত্রীদের তিন দিনের আলোকচিত্র প্রদর্শনী সম্প্রতি অনুষ্ঠিত হল গ্যালারি গোল্ডে । দেখুনভিডিও

এই প্রদর্শনীতে মোট ২২ জন ছাত্রদের ১২৫ টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছিল। অরিজিৎ সাহা নিজে চিত্র সাংবাদিকতার কাজ করার পাশাপাশি সম্পূর্ণ নিজের প্রচেষ্টায় গড়ে তুলেছেন একটি আলোকচিত্র শিক্ষা প্রতিষ্ঠান । অরিজিতের কথায় , ফটোগ্রাফি’কে সবাই ভালোবাসুক সবাই ছবি তুলুক এই আশার উপর ভরসা রেখেই এই শিক্ষা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছি ।
ছবি আমার কাছে নেশা, পেশা, ভালোবাসা। ছবির জগৎ যেন এক অদ্ভুত জীবনস্রোত, যেখানে ভালোলাগা আর ভালোবাসা একসাথে মিশে থাকে। শিক্ষক আর ছাত্রের সম্পর্ক কখনো বন্ধুত্বপূর্ণ, কখনো টানাপোড়েনের—কখনো আহত করেছে, আবার কখনো গভীর আনন্দও দিয়েছে। এই ভালোবাসারই প্রতিফলন ছিল সম্প্রতি কলকাতার গ্যালারি গোল্ডে আয়োজিত আমাদের ফটোগ্রাফি প্রদর্শনীতে। তিনদিন ধরে স্টুডেন্টদের কাজ নিয়ে হওয়া এই প্রদর্শনী সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশিষ্ট গুণীজনদের কাছ থেকে ছাত্রদের ছবির প্রশংসা শুনে আমার গর্বে বুক ভরে উঠেছে। একটি নির্দিষ্ট ধারার আলোকচিত্রে কাজ করি আমি, কিন্তু আমার শেখানোর পদ্ধতিতে কোনো সিলেবাস নেই। আমি বরং চেষ্টা করি—ছবির প্রতি ভালোবাসাটা কীভাবে গড়ে তোলা যায়, সেই পথটা দেখাতে। আমার ছাত্রছাত্রীরা সেই পথেই হাঁটছে।




ছবিগুলি তুলেছেন স্বপনকুমার পাল।
