প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

PG Hospital : রেকর্ড গড়ল পিজি,একদিনে সর্বোচ্চ রোগী দেখলেন চিকিৎসকরা!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ উৎসবের আবহে চতুর্দিকে যখন ছুটির হাওয়া, তখনও ফুরসৎ মেলে না চিকিৎসকদের। ভিড় কমে না হাসপাতালে। কিন্তু এইবারের পুজোর মাসে যেন বেশিই থাবা বসিয়েছে অসুখ! অন্তত তেমনটাই বলছে পিজি হাসপাতালের পরিসংখ্যান। অতীতের সব রেকর্ড ভেঙে অক্টোবরের ১৭ তারিখে ১৭ হাজার মানুষের চিকিৎসা হল এই হাসপাতালের আউটডোরে ! পরিস্থিতি এমনই, নাওয়াখাওয়ার সময় মেলেনি চিকিৎসক ও অচিকিৎসক স্বাস্থ্যকর্মীদের।

পিজি হাসপাতাল সূত্রের খবর, তথ্য অনুযায়ী, ১৭ অক্টোবর নতুন ও পুরনো মিলিয়ে প্রায় ১৮০০ রোগী এসেছিলেন মেডিসিন বিভাগে। সার্জারি বিভাগে আসেন প্রায় ৭০০ জন, গাইনিতে ৮৫০ জন, চর্মরোগ বিভাগে ১১৫০ জন, অর্থোপেডিকে ১২২০ জন, ইএনটি-তে ৯০০ জন। এছাড়াও নিউরোমেডিসিন ও নিউরোসার্জারিতে এসেছিলেন প্রায় ১৭০০ ও ৭০০ রোগী।

এইমুহূর্তে পিজিতে প্রায় ২৫০০ জন কর্মী এবং ১২০০ জন চিকিৎসক আছেন। কমবেশি ৩০০ জন চিকিৎসক ও কর্মী ৩৯টি আউটডোর পরিচালনা করেন সোম থেকে শনি। ছুটির দিন বাদ দিলে বছরের যে কোনও দিন রোগীর সংখ্যা হয় গড়ে ১২ হাজারের মতো। এতদিন একদিনে পিজির আউটডোরে সর্বোচ্চ রোগীর রেকর্ড ছিল, ১৫ হাজার ৬০০ রোগী।

কিন্তু এই বছর ১৭ অক্টোবর সে রেকর্ড ভেঙে গেল। ১৭ অক্টোবর আউটডোরে ১৭ হাজার মানুষ চিকিৎসা করাতে এসেছিলেন। তাই পিজির ৩১৫ বছরের ইতিহাসে এটি রেকর্ড হিসেবেই নথিভুক্ত।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন