Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

PETRAPOLE: পেট্রাপোল সীমান্তে আমদানি-রফতানি চালু রাখতে বিজ্ঞপ্তি জারি করল স্থলবন্দর কর্তৃপক্ষ

deshersamay

Share article:

দেশের সময় , পেট্রাপোল : আজ বৃহম্পতিবার ৪ দিন পূর্ণহতে চলেছে ৬ মাস গাড়ির কাগজ বৈধ করার দাবিতে বিভিন্ন সংগঠনের একত্রিত আন্দোলন৷আর তার জেরে পেট্রাপোল সীমান্তে আমদানি-রফতানি বন্ধ। বার বার এই বিষয়ে আলোচনা করে কোনও সুরাহা মেলেনি বলেও অভিযোগ রফতানির কাজে জড়িতদের।

পেট্রাপোল ক্লিয়ারিং এন্ড স্টাফ ওয়েল ফোয়ার এ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, বুধবার শুল্ক দফতরের সঙ্গে কলকাতাতে দীর্ঘ সময় ধরে চলা বৈঠকে ক্লিয়ারিং এজেন্টরা তাদের সংগঠনের পক্ষ থেকে শুল্ক দফতরের উর্দ্ধতন কর্মকর্তাদেরকে বিভিন্ন সংগঠনের দাবি সম্পর্কে বিস্তারিতভাবে জানান ৷

এরপরই বৃহস্পতিবার দুপুরে পেট্রাপোল স্থলবন্দর কর্তৃপক্ষ লিখিত ভাবে একটি নোটিশ জারি করেছে বলে জানা গেছে বন্দরসূত্রে৷

এ ব্যাপারে পেট্রাপোল স্থলবন্দরের ম্যানেজার কমলেশ সাহানি জানান, ‘সম্প্রতি এই সীমান্তে বহি:‌বানিজ্যের ট্রাক থেকে সোনা, গাঁজা, জাল লাইসেন্স উদ্ধার করেছে বিএসএফ। এরপর থেকে কেন্দ্র সরকার দেশের স্বার্থে সীমান্তে কিছু নিয়ম জারি করার নির্দেশ দিয়েছে। ট্রাক চালক সহ অন্যদের কমন আই কার্ড চালু করার ব্যবস্থা করা হচ্ছে। এর জন্য ১৫ ফেব্রয়ারীর মধ্যে আবেদনপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার সমস্ত সংগঠনকে একটি বিজ্ঞপ্তি জারি করে তাতে জানানো হয়েছে যে,যেসমস্ত গাড়ির কাগজ পুনর্নবীকরণ করা হয়নি এবং কেন্দ্রসরকারের নির্দেশ মতো ট্রাক চালক সহ অন্যদের কমন আই কার্ড না হলেও আগামী একমাস পূর্বের নিয়মে আমদানি-রফতানি চালু রাখতে গাড়ি রাখার জায়গায় গাড়িচালক এবং খালাসিদের ঢোকারজন্য তাদের সঙ্গে আপাতত আধার কার্ড বা ভোটারকার্ড সঙ্গে রাখলেই হবে৷এবং তিনি আরও বলেন সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতামত বিনিময় করে সীমান্ত বাণিজ্যে দ্রুত গতি আনার অনুরোধ করেন৷

প্রসঙ্গত, গাড়ি রাখার জায়গায় গাড়িচালক এবং খালাসিদের ঢুকতে দেওয়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগঠনগুলি। কিছু দিন আগেই স্থলবন্দর কর্তৃপক্ষ জানিয়েছিলেন, কোনও গাড়িকে বৈধ কাগজপত্র ছাড়া ঢুকতে দেওয়া হবে না। তার পর থেকেই বৈধ কাগজ ছাড়া গাড়ি ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ।

যদিও রফতানির কাজে জড়িতদের দাবি, করোনা আবহে অনেক গাড়ির কাগজ পুনর্নবীকরণ করা হয়নি। তার মাঝেই হঠাৎ করে এই নতুন নিয়মের কারণে প্রচুর গাড়ি আটকে যাবে বলেও আশঙ্কা তাঁদের। তাই আগামী ৬ মাস গাড়ির কাগজ বৈধ করার সময় চেয়েছেন আন্দোলনকারীরা। তাদের আরও দাবি, তত দিন পর্যন্ত যেন তাঁদের গাড়ি আটকানো না হয়। দাবি না মেনে নেওয়া পর্যন্ত তাঁরা এই ভাবেই আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন। এর ফলেই পেট্রাপোল সীমান্তে বন্ধ হয়েছে আমদানি-রফতানি।

এদিকে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ক্লিয়ারিং এজেন্টরা পেট্রাপোলের বাকি সংগঠনের নেতাকর্মীদেরকে নিয়ে বৈঠকে বসেছে সিদ্ধান্ত নেবেন এই আন্দলোন জারি রাখাবেন না কি কর্মরিতি থেকে সরে দাঁড়িয়ে ফের চালু করবেন আমদানি-রফতানির কাজ৷ এদিনের বৈঠকের পর কি সিদ্ধান্ত নেওয়া হল তা আজই জানিয়ে দেওয়া হবে শুল্ক দফতরকেও ৷

পেট্রাপোল এক্সপোর্ট এন্ড ইমপোর্ট এ্যাসোসিয়েশনের সম্পাদক প্রদীপ দে বলেন,টানা চার দিনে পড়ল আন্দোলন পেট্রাপোল সীমান্ত বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে সীমান্ত বাণিজ্য আমরা চাই দ্রুত এর সমাধানসূত্র বার করে ফের কাজের গতি আসুক বন্দরে।

এবার এদিন বৈঠকে ক্লিয়ারিং এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশন ,বনগাঁ গুডস ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন, বনগাঁ নব মালিক সমিতি, বনগাঁ মোটর ওনার্স অ্যাসোসিয়েশন, সীমান্ত পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন সহ একাধিক সংগঠন ৷ তারা স্থলবন্দর কর্তৃপক্ষের বিজ্ঞপিতর কথা জানার পর কর্মবিরতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়ে পুনরায় আমদানি-রফতানির কাজ কখন এবং কবে থেকে শুরু করে সেটাই দেখার৷

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন