প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Pegasus Row: মমতার পেগাসাস কমিশনে স্থগিতাদেশ জারি করল শীর্ষ আদালত

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ পেগাসাস ইস্যুতে বাংলার তৈরি তদন্ত কমিটির কাজে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

পেগাসাস নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে যে তদন্ত কমিশন গড়েছিলেন, তাতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। গত অক্টোবরে পেগাসাস-কাণ্ডের তদন্তে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করেছে শীর্ষ আদালত। অবসরপ্রাপ্ত বিচারপতি আর ভি রবীন্দ্রনের নেতৃত্বাধীন ওই কমিটিতে রয়েছেন দুই সাইবার বিশেষজ্ঞও।

এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, এখন পশ্চিমবঙ্গে সমান্তরাল তদন্তের কোনও প্রয়োজন নেই। সুপ্রিম কোর্টের নজরদারিতে সিট তদন্ত করছে। কেন্দ্রের কৌঁসুলি হরিশ সালভে এদিন পশ্চিমবঙ্গ সরকারের তদন্তে স্থগিতাদেশের আর্জি জানান। তাতে সায় দিয়েছে আদালত। ফলে অবসরপ্রাপ্ত বিচারপতি এমবি লোকুরের নেতৃত্বে যে কমিশন গঠন করেছিল নবান্ন তার কাজ আপাতত বন্ধ থাকবে। ইতিমধ্যেই সেই কমিশন তদন্ত শুরু করেছিল। সূত্রের খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের বয়ান নেওয়া হয়েছে।

বাদল অধিবেশনের সময়ে যখন সংসদ পেগাসাস কাণ্ড নিয়ে উত্তাল তখন দিল্লি যাওয়ার আগে নবান্ন থেকে এই কমিশন গড়ার কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পেগাসাসকে ডেঞ্জারাস বলে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী। অভিযোগ, যাদের যাদের ফোন কল রেকর্ড করা হয়েছিল এই ইজরায়েলি স্পাইওয়ারের মাধ্যমে সেই তালিকায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। মমতা বলেছিলেন, ওরা সব কিছুতে আড়ি পাতছে। স্বামী-স্ত্রী কী কথা বলবেন তাও ওদের কাছে চলে যাচ্ছে। মাঝে কয়েক দিন নিজের মোবাইল ক্যামেরায় টেপও লাগিয়ে রাখতেন মমতা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন