প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Partha Chatterjee: ডিভিশন বেঞ্চে স্বস্তি পার্থর, সিবিআই দফতরে হাজিরায় স্থগিতাদেশ

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্কঃ পার্থ চট্টোপাধ্যায় স্বস্তি পেলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। আপাতত তাঁকে নিজাম প্যালেসে হাজিরা দিতে হবে না।


এদিন হাইকোর্টে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছিল শিল্পমন্ত্রীকে সিবিআই দফতরে হাজিরা দিতে হবে। এসএসসি দুর্নীতি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন সিবিআইয়ের গোয়েন্দারা। বিচারপতি এও বলে দেন, কোনওভাবেই এসএসকেএমে যেতে পারবেন না পার্থ চট্টোপাধ্যায়।

এরপরই সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে যান পার্থবাবুর আইনজীবী। ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দেয়।

ডিভিশন বেঞ্চ থেকে বলা হয়েছে সিঙ্গেল বেঞ্চ কখনও এমন নির্দেশ জারি করতেই পারে না। তাই সিবিআইয়ের কাছে হাজিরা সংক্রান্ত সিঙ্গেল বেঞ্চের যাবতীয় নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি থাকবে আগামীকাল পর্যন্ত। ততক্ষণ সিবিআই সমস্ত তদন্তপ্রক্রিয়া থেকে বিরত থাকতে হবে বলে জানিয়েছে আদালত।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন