Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Pakistan Air Bases ৩ বিমানঘাঁটিতে ভারতের প্রত্যাঘাত, ‘অপারেশন বুনইয়ান উই মারসুস’ ঘোষণা পাকিস্তানের

deshersamay

Share article:

অপারেশন সিঁদুরের  বদলা হিসেবে শুক্রবার রাতভরও সীমান্তে এলোপাথাড়ি ড্রোন হামলা চালাল পাকিস্তান । দেশের সীমান্তবর্তী ২৬টি এলাকায় ড্রোন হামলা চালায় পাকিস্তান।  জম্মু, পুঞ্চ এবং রজৌরি সীমান্তে রাতভর চলে গুলি বর্ষণও।

শনিবার সকাল থেকে শ্রীনগর শহর ও তার লাগোয়া এলাকা থেকে একাধিক বিস্ফোরণের জোরালো আওয়াজ পাওয়া যাচ্ছে। সেনাবাহিনী সারফেস টু এয়ার মিসাইল তৈরি রেখেছে বলে সূত্রের খবর। পুঞ্জ এবং রাজৌরি থেকেও বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। এর পাশাপাশি পাঠানকোট থেকেও জোরালো বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে।

সূত্রের খবর, পাকিস্তানের ড্রোন হামলা রুখে দেওয়ার পাশাপাশি রাওয়ালপিন্ডির নুর খান-সহ তিনটি বিমানঘাঁটিতে পাল্টা প্রত্যাঘাত আনে ভারত। 

সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, শুক্রবার গভীর রাতে রাওয়ালপিন্ডির নুর খান বিমানঘাঁটি, পাঞ্জাব প্রদেশের শোরকোট অঞ্চলের রফিকি বিমানঘাঁটি ও পাঞ্জাবের চাকওয়ালের মুরিদ বিমানঘাঁটিতে বডসড় বিস্ফোরণের আওয়াজ শোনা গিয়েছে। যার জেরে পাক সরকার আপাতত সমস্ত রকম বিমানের উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে খবর।

জানা যাচ্ছে, শুক্রবার রাতে পাকিস্তানের অধিকাংশ হামলা ভারত রুখে দিলেও পাক সেনার ড্রোন হামলায় পাঞ্জাবের ফিরোজপুরে একই পরিবারের তিন সদস্য জখম হন। তাঁদের মধ্যে একজন মহিলা এবং তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে খবর। ইতিমধ্যে রাজ্য পুলিশ হাসপাতালে তাঁদের দেখতেও গেছে। বিষয়টি সামনে আসার পরই মধ্যরাতে প্রত্যাঘাতের পথে হাঁটে ভারত। পাকিস্তানের তিনটি বিমানঘাঁটি লক্ষ্য করে জবাব দেওয়া হয় বলে খবর।

বিভিন্ন পাক সংবাদমাধ্যমে দাবি করা হয়েছে, নূর খান সহ একাধিক এয়ারবেস লক্ষ্য করে ভারত ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে। অন্যদিকে জম্মু, পুঞ্চ এবং রজৌরি সীমান্তে নতুন করে ভোররাত থেকে পাকিস্তান গুলি, বর্ষণ ছোড়া শুরু করেছে। পাল্টা জবাব দিচ্ছে ভারতও। সবমিলিয়ে সীমান্তে উত্তেজনার পরিস্থিতি ক্রমেই বাড়ছে।

অপারেশন সিঁদুরের পাল্টা পাকিস্তানের অপারেশন বুনইয়ান উই মারসুস (Bunyan Ul Marsoos)। রেডিও পাকিস্তানের তরফে এই খবর পাওয়া গিয়েছে। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, বুনইয়ান উন মারসুস একটি আরবি শব্দ। যার অর্থ অটুট কাঠামো। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার কাছে, এই শব্দ আসলে সীসা দিয়ে তৈরি সুরক্ষিত পাঁচিলের মতো।

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা কোরানের আয়াত তুলে ধরে লিখেছে, ‘যাঁরা প্রকৃত যোদ্ধা,আল্লাহ সব সময় তাদের ভালোবাসেন। তারা আসলে কংক্রিট কাঠামোর মতো।’

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন