Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
তৃণমূলের ৪৪০ কোটি টাকা ফ্রিজ করল ED! ১৯ টি অ্যাকাউন্টে নজর, বিমান-হেলিকপ্টার কেনা নিয়ে বড় দাবি কেন্দ্রীয় সংস্থার গাড়ির রশিদ ও ভিকেলস নম্বরের দাবিতে প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ির সামনে বিক্ষোভে টোটোচালকেরা : দেখুন ভিডিও ৫০ হাজার সাফাই কর্মীর হাতে ‘স্বচ্ছ কবচ’, বিশেষ কর্মসূচির সূচনা করলেন মুখ্যমন্ত্রী বারুইপুর এনকাউন্টার: ‘ও যা করেছে, মৃত্যু হয়ে গিয়েছে, আমার শান্তি’, জানালেন প্রভাসের মা, মেয়ের দোষীর মৃত্যু সংবাদে খুুশি নির্যাতিতার বাবা বারুইপুর গিয়ে পুলিশকে ৭২ ঘণ্টার ডেডলাইন মুখ্যমন্ত্রীর ,‘গণপিটুনিতে মৃত যুবক নির্দোষ, উস্কানিদাতাদের রেয়াত নয়’: শুভেন্দু অধিকারী

অন্নপূর্না যোজনার টাকা না পাওয়ায় বনগাঁ- বাগদা সড়ক অবরোধ করে বিডিও অফিসের সামনে তুমুল বিক্ষোভ মহিলাদের

deshersamay

Share article:
অর্পিতা বনিক

দেশের সময় , বনগাঁ :জুলাই মাস চললেও এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা। আর সেই ক্ষোভেই মঙ্গলবার সকালে বনগাঁ বিডিও অফিসের সামনে বিক্ষোভে সামিল হলেন শতাধিক উপভোক্তা। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় বনগাঁ থানার পুলিশ। কোনও রকমে পরিস্থিতি সামাল দেন পুলিশ আধিকারিকরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জুন মাসে অন্নপূর্ণা ভাণ্ডারের প্রথম কিস্তির টাকা পাওয়া গেলেও জুলাই মাসে বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ জমা হয়নি। পাশাপাশি, অনেক আবেদনকারীর মোবাইলে আবেদন ‘রিজেক্টেড’ দেখানো হচ্ছে বলেও অভিযোগ। এর জেরে গ্রাম ও শহরের বিভিন্ন এলাকা থেকে মহিলারা এদিন বিডিও অফিসে পৌঁছে বিষয়টি নিয়ে জবাবদিহি চান। বিক্ষোভকারীদের অভিযোগ, কোনও স্পষ্ট ব্যাখ্যা না পাওয়ায় ক্ষোভ আরও বাড়ে। দেখুন ভিডিও

বিক্ষোভকারীদের দাবি, কোনও কারণ না জানিয়েই বহু আবেদন বাতিল করা হয়েছে এবং এই বিষয়ে পুরসভা ও পঞ্চায়েতের ভূমিকা রয়েছে।

Advertisement
Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন