প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Nutritionist Jayasree Banik উৎসবে খাওয়ার পাশাপাশি শরীরও ঠিক রাখবেন কি ভাবে জানালেন পুষ্টিবিদ জয়শ্রী বনিক : দেখুন ভিডিও

deshersamay

Share article:

স্ট্রেস যখন দৈনন্দিন জীবনে নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে, তখন শরীর সুস্থ রাখাই একটি চ্যালেঞ্জ। এখানেই এক জন নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

সঙ্গীতা চৌধুরী : আধুনিক জীবনযাত্রার ব্যস্ততায় আমাদের প্রায়শই নানা রকম স্বাস্থ্যসংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে হয়। স্ট্রেস যখন দৈনন্দিন জীবনে নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে, তখন শরীর সুস্থ রাখাই একটি চ্যালেঞ্জ। এখানেই এক জন নিউট্রিশনিস্ট বা পুষ্টিবিদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। পুষ্টিবিদেরা তাঁদের যোগ্যতা ও দক্ষতার মাধ্যমে সকলকে স্বাস্থ্যকর ও সুষম খাবারের প্রয়োজনীয়তার ব্যাপারেও সচেতন করেন। অসুস্থতা যাতে গ্রাস না করতে পারে, তার জন্যেও পুষ্টিবিদরা সকলকে নানা পরামর্শ দিয়ে সাহায্য করেন।

https://youtu.be/992pxSzMRrw?si=TaAQ0ylSJVhmt3rG

বাঙালির বারো মাসে তেরো পার্বন। আর এই পার্বনকে কেন্দ্র করে খাদ্য রসিক বাঙালি রসনা তৃপ্তিতে বুঁদ হয়ে পড়ে। কিন্তু এই খাদ্যই পরবর্তীকালে তাদের জীবনে সমস্যা ডেকে আনে। আজকাল এই খাদ্য তালিকা নিয়ে কিছু মানুষ সচেতন হয়ে উঠলেও অনেকেই সেটা গুরুত্ব দিতে চান না। কারণ তাহলে তাদের বহু প্রিয় খাবারকে চিরতরে বিদায় জানাতে হবে। তবে ভবিষ্যতে বড় ধরনের বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটু সচেতন হওয়া প্রত্যেকেরই উচিত। বাংলায় কিছুদিন ধরেই চলছে উৎসবের মরসুম। এই সময় আনন্দে মেতে থাকার পাশাপাশি শরীরকে ঠিক রাখাটাও অত্যন্ত জরুরি। আবার সামনেই শীত দরজায় কড়া নাড়তে শুরু করবে এই আবহাওয়া পরিবর্তনের সময়টা ঠান্ডা লাগার হাত থেকে কী ভাবে রক্ষা পাওয়া যাবে, এরকম অজস্র প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন বিশিষ্ট পুষ্টিবিদ জয়শ্রী বনিক। দেখুন ভিডিও  –

https://youtu.be/hbTFVDQXYfQ?si=uFbc9Ol98PmL0vz7
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন