প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট

Noida: নয়ডায় গাড়ির উপর উল্টে গেল ট্রাক, চারজনের মৃত্যু

deshersamay

Share article:

দেশের সময়: দিল্লি-জয়পুর হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনা। গাড়ির উপর উল্টে গেল ট্রাক। চাপা পড়ে মৃত্যু হল চালক সহ গাড়িতে থাকা চারজনের। গুরুতর জখম আরও দু’জন। মঙ্গলবার রাত দু’টো নাগাদ গুরগাঁওয়ের কাছেই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক রাস্তার পাশের ডিভাইডারে উঠে যায়। তার পরই সেটি একটি গাড়ির উপর উল্টে যায়। গাড়িতে মোট ছ’জন ছিলেন। তার মধ্যে দু’জন মহিলা। তাঁরা উদয়পুর থেকে নয়ডা ফিরছিলেন।

মৃতদের মধ্যে গাড়ির চালক ছাড়াও রয়েছেন একজন মহিলা, দু’জন পুরুষ। জখমদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। মৃত ও জখমদের পরিবারকে দুর্ঘটনার খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। গাড়িতে থাকা যাত্রীরা নয়ডায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন বলে জানিয়েছে পুলিশ।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন