প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

NMC Internship : ইউক্রেন ফেরত পড়ুয়ারা দেশেই সম্পূর্ণ করতে পারবেন ইন্টার্নশিপ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ যুদ্ধের হাত থেকে রেহাই পাচ্ছেন ভারতীয় পড়ুয়ারা (Indian Students)। তাঁদের দেশে ফিরিয়ে আনছে সরকার। কিন্তু ইউক্রেনে যে মেডিকেলের কোর্স তাঁরা করতে গিয়েছিলেন, তাঁদের কেরিয়ার এখন বিশ বাঁও জলে। ইউক্রেন থেকে ফিরে আসা সেই সমস্ত পড়ুয়াদের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের আশ্বাস দিল ন্যাশানাল মেডিকেল কমিশন (NMC Internship)।

শনিবার বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, বিদেশ ফেরত মেডিক্যাল গ্র্যাজুয়েটরা এ দেশেই অসম্পূর্ণ ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে পারবেন। কোভিড ও যুদ্ধের বিষয়টি মাথায় নিয়েই এই ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে ইন্টার্নশিপ সম্পূর্ণ করার ক্ষেত্রে FMGE অর্থাৎ ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।


এদিকে শনিবার সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করেছে রাশিয়া। ভিনদেশের সাধারণ মানুষ-‌সহ ওই দেশের নাগরিকদের সেফ প্যাসেজ দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রুশ সংবাদমাধ্যম সূত্রে খবর। ধাপে ধাপে ভারতে ফিরছেন পড়ুয়ারাও। 

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয়দের ফেরাতে নতুন করে রওনা দিচ্ছে ১৬টি বিশেষ বিমান। কেন্দ্রের তরফে জানা গিয়েছে, শুক্রবার পর্যন্ত ২০ হাজারের বেশি ভারতীয়কে ইউক্রেন থেকে আনা হয়েছে। তবে এখনও ৩০০ জন খারকভ এবং ৭০০ জন সুমিতে আটকে রয়েছেন তাঁদেরও আনা হচ্ছে বলে শুক্রবার এমনটাই জানিয়েছিলেন বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি। এদিকে ন্যাশনাল মেডিক্যাল কমিশনের ঘোষণায় স্বস্তিতে বহু ডাক্তারি পড়ুয়া। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন