প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Nirmala Mishra: ‘এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না’র শিল্পী নির্মলা মিশ্র প্রয়াত

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলা সঙ্গীত জগতে আবারও নক্ষত্রপতন৷ সন্ধ্যা মুখোপাধ্যায়ের পর প্রয়াত হলেন আর এক সঙ্গীত শিল্পী নির্মলা মিশ্র ৷ শনিবার রাত ১২.০৫ মিনিটে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রবীণ শিল্পী৷ জানা গেছে, গত বেশ কয়েক মাস ধরেই বার্ধ্যকজনিত অসুস্থতায় ভুগছিলেন নিৰ্মলাদেবী৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর৷

নির্মলার বিখ্যাত গানগুলির মধ্যে অন্যতম— এমন একটা ঝিনুক খুঁজে পেলাম না, সেই একজন দিও না তাকে মন, আবেশে মুখ রেখে, বলো তো আরশি তুমি, আমি তো তোমার হাসি কান্নার চিরদিনের সাথী, কাগজের ফুল বলে, ও তোতা পাখি রে… ইত্যাদি। পারিবারিক সূত্রে জানা গিয়েছে শিল্পীর জন্ম অধুনা দক্ষিণ ২৪ পরগনায়, ১৯৩৮ সালে। তাঁর বাবা পণ্ডিত মোহিনীমোহন মিশ্র এবং মা ভবানীদেবী। বাবার চাকরিসূত্রেই তাঁদের কলকাতায় আসা। ষাটের দশকের একেবারে শুরুতে সঙ্গীত জগতে তাঁর প্রবেশ।

বাংলা আধুনিক গানের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এর পাশাপাশি বাংলা ছবির জন্য প্লে-ব্যাকও গেয়েছেন তিনি। জনপ্রিয় হয়েছে সে গানগুলিও। নির্মলা মিশ্রের স্বামী প্রদীপ দাশগুপ্তও ছিলেন একজন শিল্পী এবং গীতিকার।

গত ডিসেম্বর মাসেও চিকিৎসার জন্য নার্সিংহোমে ভর্তি করতে হয়েছিল শিল্পীকে৷ তবে সেবার সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন। শনিবার রাতে সেই বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে শিল্পীর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর চিকিৎসক৷ শনিবার রাতে তাঁর মরদেহ শহরেরই একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গিয়ে রাখা হয়।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রবীন্দ্র সদনে আজ, ৩১শে জুলাই সকাল ১১টা থেকে প্রয়াত সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্রের প্রতি শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন