প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

 New Year Festival 2025 আর মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা কলকাতা থেকে জেলা, বর্ষবরণের রাতে গোটা বাংলায় জনজোয়ার, চোখে পড়ার মতো পুলিশি নিরাপত্তাও 

deshersamay

Share article:

গত কয়েকমাস ধরে বাংলাদেশে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি। সম্প্রতি কলকাতা-সহ জেলা থেকে জঙ্গি ধরপাকড়ের ঘটনাও ঘটেছে। এমন পরিস্থিতিতে কলকাতা  থেকে মফস্বল , সর্বত্রই পুলিশি নজরদারি বৃদ্ধির কথা আগেই জানিয়েছিল পুলিশ। নিরাপত্তার পাশাপাশি শহরের যানজট সামলাতে বর্ষবরণের রাতে শুধু কলকাতাতেই নেমেছে অতিরিক্ত সাড়ে চার হাজার পুলিশ কর্মী। জেলাগুলিতেও রাজপথে নামানো হয়েছে বাড়তি পুলিশ। মঙ্গলবার রাতে সীমান্ত শহর বনগাঁতেও  পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে ।

বস্তত, বষর্বরণের রাতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে আগেই সতর্কবার্তা জারি করেছিল পুলিশ। ট্রাফিক আইন ভাঙলে বা মত্ত অবস্থায় গাড়ি চালালে পদক্ষেপের কথাও জানানো হয়েছিল। সূত্রের খবর, ইতিমধ্যে আইন লঙ্ঘন-সহ একাধিক অভিযোগে বেশ কয়েকজনকে আটক ও কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

আর মাত্র কয়েক মুহূর্তের অপেক্ষা। ২০২৪ সালকে বিদায় এবং ২০২৫ সালকে স্বাগত জানাতে ইতিমধ্যে কলকাতা থেকে জেলা, তৈরি সকলেই।

কোথাও রঙিন আলোর মালায় সাজানো হয়েছে এলাকা, কোথাও বা রাস্তাতেই আঁকা হয়েছে বর্ষবণের ছবি। কলকাতা থেকে জেলা, রাজ্যজুড়ে রাজপথে যেন জনজোয়ার নেমেছে। নিরাপত্তা সামলাতে পুলিশের নজরদারিও চোখে পড়ার মতো।

বস্তত, বষর্বরণের রাতে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা নিয়ে আগেই সতর্কবার্তা জারি করেছিল পুলিশ। ট্রাফিক আইন ভাঙলে বা মত্ত অবস্থায় গাড়ি চালালে পদক্ষেপের কথাও জানানো হয়েছিল। সূত্রের খবর, ইতিমধ্যে আইন লঙ্ঘন-সহ একাধিক অভিযোগে বেশ কয়েকজনকে আটক ও কয়েকজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

রং বেরঙের আলোর মালায় সেজে উঠেছে এলেন পার্ক থেকে শ্রীভূমি। সর্বত্রই কালোমাথার ভিড়। তথৈবচ হাল মফস্বল শহরগুলিতেও। তাৎপর্যপূর্ণভাবে, মঙ্গলবার দুপুরের পর থেকেই ঠান্ডা বাড়তে শুরু করেছে। তাতেও কুছ পরোয়া নেহি। গরম পোশাক পরে বর্ষবরণের অনুষ্ঠানে মেতেছে ৭ থেকে ৭৭।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন