প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও ‘অডিট মেলাতে না পারলে স্বনির্ভরগোষ্ঠীর ঋণ বাতিল’, জানিয়ে দিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ

Netaji Subhash Chandra Bose Jayanti 2025: আজ নেতাজির জন্মবার্ষিকী , দেশজুড়ে পালিত হচ্ছে আজকের দিনটি

deshersamay

Share article:

নেতাজির এসব উক্তি আজও প্রতিটি দেশবাসীর অনুপ্রেরণার উৎস:

নেতাজির ‘তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো’ বাণী যেমন সকলের পরিচিত, সেই রকম আরও কিছু বার্তা তিনি দিয়েছিলেন দেশবাসীকে, যা আজও শুধু যুব সমাজ না, গোটা দেশবাসীকে অনুপ্রাণিত করে।

সুভাষ চন্দ্র বসু ভারতের একমাত্র রাষ্ট্রনায়ক, যাঁর জন্মবৃত্তান্ত পাওয়া গেলেও, মৃত্যু আজ রহস্য হয়ে থেকে গেছে। নেতাজি অমর হয়ে আছেন ভারতবাসীর মননে। ২৩ জানুয়ারি নেতাজির জন্মবার্ষিকী। এই বিশেষ দিনে আজও দেশজুড়ে উদযাপন করা হয়, স্মরণ করা হয় আমাদের বীর নেতাকে।

নেতাজির ‘তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো’ বাণী যেমন সকলের পরিচিত, সেই রকম আরও কিছু বার্তা তিনি দিয়েছিলেন দেশবাসীকে, যা আজও শুধু যুব সমাজ না, গোটা দেশবাসীকে অনুপ্রাণিত করে। জেনে নিন নেতাজির কিছু ইতিবাচক উক্তি, যা আপনার জীবনের বিভিন্ন অধ্যায়ে কাজে লাগবে। 

 নেতাজির অমর উক্তি (Inspiring Quotes of Netaji Subhas Chandra Bose) 

  • ‘সত্যান্বেষণ না করা পর্যন্ত আমরা নীরব হয়ে বসে থাকব না, বা থাকা উচিতও নয়’।
  • ‘মানুষ যতদিন বেপরোয়া, ততদিন সে প্রাণবন্ত।’
  • ‘স্বাধীনতা দেওয়া হয়না, ছিনিয়ে নিতে হয়।’ 
  • ‘মনে রাখতে হবে যে সবচেয়ে বড় অপরাধ হল অন্যায়ের সঙ্গে আপোষ।’
  • আমাদের যাত্রা যতই ভয়ঙ্কর, বেদনাদায়ক এবং খারাপ হোক না কেন, আমাদের এগিয়ে যেতে হবে, 
  • ‘ভারত ডাকছে। রক্ত ডাক দিয়েছে রক্তকে। উঠে দাঁড়াও আমাদের নষ্ট করার মতো সময় নেই। অস্ত্র তোলো!..যদি ভগবান চান , তাহলে আমরা শহিদের মৃত্যু বরণ করব’।
  • ‘যদি জীবনে সংগ্রাম, ঝুঁকি না থাকে, তাহলে জীবন বাঁচাটা অনেকটা ফিকে হয়ে যায়।’ 
  • ‘শুধু আলোচনার মাধ্যমে ইতিহাসের কোন আসল পরিবর্তন সাধিত হয়নি।’ 
  • ‘যে সৈনিক মাতৃভূমির প্রতি বিশ্বস্ত, সে সর্বদাই আত্মবলিদান দিতে প্রস্তুত, সে অজেয়’।
  • যদি কখনও মাথা নত করতে হয়, বীরের মতো মাথা নত করুন।
  • উচ্চ চিন্তা দ্বারা দুর্বলতা দূর হয়। আমাদের সর্বদা উচ্চ চিন্তা তৈরি করা উচিত।
  • ‘তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো।’ 
  • ‘মানুষ, টাকাকড়ি ,বাহ্যিক আড়ম্বর দিয়ে জয়লাভ বা স্বাধীনতা কেনা যায় না। আমাদের আত্মশক্তি থাকতে হবে, যা সাহসী পদক্ষেপ নিতে উত্‍সাহ দেবে।’ 
  • ‘ইতিহাসে কোনও বাস্তবিক পরিবর্তন আলোচনার মাধ্যমে করা সম্ভব হয়নি’।
  • ‘সংগ্রাম আর ঝুঁকি যদি না থাকে , তাহলে জীবন বেঁচে থাকাই অনেকটা ফিকে হয়ে যায়’।
  • ‘নরম মাটিতে জন্মেছে বলেই বাঙালির এমন সরল প্রাণ’।
  • ‘আমাদের সবচেয়ে বড় জাতীয় সমস্যা হল, দারিদ্র, অশিক্ষা, রোগ, বৈজ্ঞানিক উত্‍পাদন। যে সমস্যাগুলির সমাধান হবে, কেবলমাত্র সামাজিকভাবনা চিন্তার দ্বারা।’ 
  • ‘জীবনে প্রগতির আশা নিজেকে ভয়, সন্দেহ থেকে দূরে রাখে এবং তার সমাধানের প্রয়াস চালাতে থাকে’। 
  • ‘জগতের সব কিছু ক্ষণভঙ্গুর। শুধু একটা জিনিস ভাঙে না, সে বস্তু, ভাব বা আদর্শ।’ 
  • ‘বাস্তব বোঝা কঠিন। তবে জীবনকে সত্যতার পথে এগিয়ে নিয়ে যেতে হবে। সত্যকে গ্রহণ করতে হবে।’ 
  • ‘নিজের প্রতি সত্য হলে বিশ্বমানবের প্রতি কেউ অসত্য হতে পারে না।’ 
  • ‘মনে রাখবেন সবচেয়ে বড় অপরাধ অন্যায় সহ্য করা এবং ভুলের সঙ্গে সমঝোতা করা’।
  • ‘কোনও একটা চিন্তনের জন্য একজন মৃত্যুবরণ করতে পারেন। কিন্তু সেই চিন্তনের মৃত্যু হয় না। সেই চিন্তন একজনের মৃত্যুর পর হাজার জনের মধ্যে ছড়িয়ে যায়।’  
  • ‘প্রকৃতির সঙ্গ ও শিক্ষা না পাইলে, জীবন মরুলোকে বির্বাসনের মত, সকল রস ও অনুপ্রেরণা হারায়’। 
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন