Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Narendra Modi: বুর্জ খলিফায় লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে তেরঙা, মোদীকে অভ্যর্থনা প্রেসিডেন্টের

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দুইদিনের ফ্রান্স সফর শেষে এবার আরব আমিরশাহিতে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৷

শুক্রবার সন্ধ্যায় প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীকে অভ্যর্থনা জানাতে ভারতের জাতীয় পতাকার রঙে সেজে ওঠে বুর্জ খলিফা। লাইট অ্যান্ড সাউন্ড শোয়ে বুর্জ খলিফায় ভেসে ওঠে প্রধানমন্ত্রীর মুখও। 

একদিনের জন্য এখানে জরুরি বৈঠক সেরে ভারতে ফিরবেন তিনি। এটি প্রধানমন্ত্রীর পঞ্চম আরব সফর। 
আবুধাবিতে পৌঁছতেই বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান প্রেসিডেন্ট শেখ খালিদ বিন মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

সূত্রের খবর, শনিবার দিনভর একাধিক কর্মসূচির মধ্যে প্রেসিডেন্টের সঙ্গে দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, নিরাপত্তা এবং জনসংযোগের মতো গুরুত্বপূর্ণ দিক নিয়ে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী। 

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন