Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

MUNICIPAL ELECTION BANGAON 2022 : মধ্যরাতে ‘মতুয়াগড়’ বনগাঁয় বিজেপি প্রার্থীকে ব্যাপক ‘মারধর’!এলাকায় উত্তেজনা

deshersamay

Share article:

দেশের সময় ,বনগাঁ: বিজেপি প্রার্থীকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার মধ্যরাতে ঘটনাটি ঘটেছে বনগাঁ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের শক্তিগড় এলাকায়।

১০ নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর নাম দিব্যেন্দু বিকাশ বৈরাগী। অভিযোগের তীর তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায়ের অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার কথা জানিয়ে বনগাঁ থানায় অভিযোগ জানিয়েছেন দিব্যেন্দু বাবু। তবে এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি।

উল্লেখ্য, বিধানসভা নির্বাচন আবহেও একাধিক বার বিজেপি প্রার্থী ও কর্মী সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছিল। এমনকী, ভোটের পরেও দীর্ঘদিন ঘর ছাড়া ছিলেন একাধিক দলীয় কর্মীরা।

বনগাঁ পুরসভা নির্বাচনের কোঅর্ডিনেটর তথা বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্ত্তনীয়া বলেন,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ‘হামলায়’ নিরাপত্তাহীনতায় ভুগছেন বিজেপি কর্মীরা। এখানে পুলিশ-প্রশাসন বলে কিছু নেই৷

১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কৃষ্ণা রায় জানান এমন কোন ঘটনা ঘটেছেবলে আমার জানা নেই, বিজেপি-র পায়ের তলার মাটি সরে গেছে বলেই এসব বলছে৷

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন