প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Mumbai Fire: মর্মান্তিক! মুম্বইয়ের বহুতলে আগুন ,২০ তলা থেকে খসে পড়ল মানুষ দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রাণ বাঁচাতে মানুষ কী না করতে পারে! ফের দেখা গেল সেই দৃশ্য। শুক্রবারের মুম্বই সাক্ষী থাকল তেমনই এক ভয়ঙ্কর কাণ্ডের। সেই দৃশ্য দেখে শিউরে উঠেছেন সকলে। তবে শেষ রক্ষা হয়নি। মারাই গেলেই ওই ব্যক্তি। নাম অরুণ তিওয়ারি (৩০)।

একটা ৬৪ তলা নির্মীয়মাণ বাড়ি। তার ২০ তলা দাউদাউ করে জ্বলছে। পারলের ওই এলাকার রাস্তায় তখন থিকথিকে ভিড়। সকলেরই নজর অনেক উঁচুতে কুড়ি তলায়। প্রতিটি সেকেন্ড যেন একটা করে বছর। সময় এগোচ্ছে আর আগুন ছড়াচ্ছে। তার মধ্যেই ঘটলা সেই মর্মান্তি ঘটনা।

দেখা যায় ওই বহুতল থেকেই পড়ছে একজন মানুষ। মুহূর্তের মধ্যে তা আছড়ে পড়ে রাস্তায়। উপরে আগুন, নীচে রক্তারক্তি। উদ্ধার করে পুলিশ নিয়ে যায় স্থানীয় হাসপাতালে। সেখানেই বছর তিরিশের অরুণ তিওয়ারিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।
মুম্বই পুলিশের তরফে বলা হয়েছে, ওই যুবক নির্মাণ শ্রমিক। বহুতলের যেখানে আগুল লাগে সেখানেই কাজ করছিলেন তিনি। আগুন দেখেই প্রাণপণে ঝাঁপ দিয়ে দেন। তারপর সব শেষ।

https://twitter.com/ChaudharyParvez/status/1451444623428055041?t=csnRx49F8fiY4TDBBt-6lA&s=19

শুক্রবার বেলা সওয়া ১২টা নাগাদ এই নির্মীয়মাণ বিলাসবহুল আবাসনে আগুন লাগে। ২৫ তলা পর্যন্ত তা ছড়িয়ে পড়ে। দমকলের তরফে দুপুর দেড়টার সময়ে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে। নতুন করে আর কোনও ফ্লোরে তা ছড়িয়ে পড়েনি। তবে ভিতরে এখনও কিছু লোকের আটকে থাকার সম্ভাবনা রয়েছে। তাঁদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছে দমকল ও মুম্বই পুলিশের টিম।

এখনও পর্যন্ত এই অগ্নিকাণ্ডে ২৬ জনের জখম হওয়ার খবর মিলেছে। তাঁদের দাদার ও বান্দ্রার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেছেন বৃহন্মুম্বাই পুরসভার শীর্ষ আধিকারিকরাও।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন