প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের •বনগাঁর একাধিক বিগ বাজেটের পুজো এবার টেক্কা দিতে পারে কলকাতাকেও সক্রিয় পুলিশ প্রশাসন : দেখুন ভিডিও

Mules: বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি মিউল উপহার ভারতীয় সেনাবাহিনীর

deshersamay

Share article:

দেশের সময়, পেট্রাপোল: দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও মজবুত করতে শুক্রবার পেট্রাপোল- বেনাপোল স্থল বন্দরের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে উপহারের ৩০টি মিউল (খচ্চর) হস্তান্তর করলো ভারত ৷ মিউলগুলো হস্তান্তর করেছে ভারতীয় সেনাবাহিনী।

মিউলগুলো হস্তান্তরের সময় ভারতের পক্ষে উপস্থিত ছিলেন কর্নেল বিথুন মোহনলে, ও কর্নেল রাকেশ সিং সহ ভারত ও বাংলাদেশের সেনাবাহিনীর কর্মকর্তারা। বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- ২১ পদাতিক ব্রিগেডের ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ ৷

পেট্রাপোল কাস্টমস কর্তৃপক্ষ জানান, কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে মিউলগুলো পেট্রাপোল চেকপোস্ট থেকে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়েছে।

এর আগেও ভারতীয় সেনাবাহিনী উপহার স্বরূপ প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার স্বরুপ দেওয়া হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে।

এদিন ভারতের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন একজন ব্রিগেডিয়ার, একজন কর্নেল এবং দুজন কর্মকর্তা। অনুষ্ঠানে আইসিপি পেট্রাপোলের তরফে মিঃ কমলেশ সাইনিও উপস্থিত ছিলেন। প্রতিনিধি দলটি বাংলাদেশ সেনাবাহিনীর কাছে মিউল(খচ্চর) গুলো হস্তান্তর করে, যার প্রতিনিধিত্ব করেন তাদের পক্ষ থেকে একজন ব্রিগেডিয়ার জেনারেল, একজন লেফটেন্যান্ট কর্নেল এবং একজন মেজর। এই উপহার দুই প্রতিবেশী দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উন্নত করার জন্য বলেই জানান মিঃ কমলেশ সাইনি৷

Tags: featured

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন