প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট

Mukesh Ambani: আগামী অক্টোবর মাসের মধ্যে দেশের চার মেট্রো শহরে ৫জি পরিষেবা, জানাল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশের সবথেকে বড় মোবাইল নেটওয়র্ক পরিষেবা সংস্থা সোমবার একথা জানিয়েছে।  সংস্থার বার্ষিক সাধারণ বৈঠকে মুকেশ আম্বানি জানিয়েছিলেন, ৫জি পরিষেবা চালু করতে ঢালা হবে ২৫ বিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় ২০ লক্ষ কোটি টাকা।

প্রথম দিকে দেশের প্রধান শহরগুলোতে চালু হবে এই অত্যাধুনিক মোবাইল নেটওয়র্ক পরিষেবা। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ধীরে ধীরে দেশের কোনায় কোনায় ছড়িয়ে পড়বে। এই কাজ বাস্তবায়িত করবে ভারতের কেন্দ্রীয় সরকার।

কলকাতা, দিল্লি, মুম্বই এবং চেন্নাইতে ৫জি পরিষেবা চালু করছে রিলায়েন্স জিও ৷  স্ট্যান্ড অ্যালোন ৫জি প্রযুক্তি চালু করছে জিও ৷ ৪২১ মিলিয়ন জিও মোবাইল গ্রাহক ৷  ভারতের ১ নম্বর ডিজিটাল সার্ভিস দিচ্ছে জিও ৷ জিও-তেই ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন সম্ভব ৷ স্ট্যান্ড অ্যালোন ৫জি প্রযুক্তি চালু করছে জিও ৷

বলা হচ্ছে, ৪জি-র থেকে অন্তত ১০ গুণ দ্রুত কাজ করবে ৫জি-র ডেটা স্পিড। আগামী অক্টোবর থেকেই চালু হবে তা। বিশেষজ্ঞদের মত, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্বয়ংচালিত গাড়ির মতো অত্যাধুনিক প্রযুক্তি আনতে প্রয়োজন হবে ৫জি পরিষেবার।        

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন