প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Manasa Puja:আজ মনসা পুজো ! সর্প দেবীর পুজো কেন করা হয় নেপথ্যের কাহিনী জানুন

deshersamay

Share article:

পিয়ালী মুখার্জী ওয়েবডেস্কঃ ভাদ্র মাসের কৃষ্ণা পঞ্চমী তিথিতে ও মনসা পূজার বিধান আছে । বর্তমানে সার্বজনীনভাবে মনসা দেবীর মন্দিরে মনসা পূজা করা হয় । আবার পারিবারিক পর্যায়ে পারিবারিক মন্দিরে ও মনসা দেবীর পূজা করা হয় । মনসা পূজার মুখ্য উদ্দেশ্য সাপের আক্রমণ থেকে রক্ষা পাওয়া।এজন্য অন্যান্য পূজার মত সাধারণ পূজা বিধি অনুসরণ করতে হয় ।

মনসা শব্দের অর্থ কি ?
ব্যুত্‍পত্তিগত অর্থে মনসা মনের অধিষ্ঠাত্রী দেবী ।
মনসা শব্দটি বিশ্লেষণ করলে অর্থ দাড়ায় মনচিন্ত, আমাদের মনের মধ্যে বিষ থাকতে পারে সেই বিষ অবশ্যই মনকে বিষাক্ত করতে পারে, এবং চিন্তার খোরাক যোগায় । মনকে বিষমুক্ত ও চিন্তা মুক্ত করার জন্য মনসা পূজা করা হয় ।

মনসা পূজা কেন করা হয় ?
আরেকভাবে মনসা শব্দটির বিশ্লেষণ করলে অর্থ দাঁড়ায় মনে চিন্তন । কিন্তু দেবী রূপে মনসা কি চিন্তনের কোন বিষয় ? মনের মধ্যে বিষ থাকতে পারে, সেই বিষ অবশ্যই মনকে বিষাক্ত করে এবং চিন্তার খোরাক যোগায়, মনন কে সুখশ্রাবী করার জন্য মন্ত্রের উদ্ভব ।

মন্ত্রই মনকে ঊর্ধ্বগামী করে । সেই মন যদি বিষক্রিয়ায় জর্জরিত হয় তবে তো সমগ্র দেহই বিষাক্ত হয়ে যাবে । তাই মনসার উত্‍পত্তি যেমন আর্যঋষি গণ দেখিয়েছেন বিষহরী দেবীরুপে সেরূপ বিষহরণ করে মনকে বিষযুক্ত করারও ব্যবস্থা তার হাতে ।

সাপের দাঁতে বিষ আছে কিন্তু নিজে যখন খায় তাতে বিষ লাগে না । কিন্তু হিংসায় বা আত্মরক্ষায় যখন দংশন করে তখন দংশিত স্থানে বিষ ছড়ায় । তাই মনে বিষ হলো হিংসা ক্রোধ, লোভ এগুলো দূর করার দেবী মনসা । চিন্তা থেকে আমাদের মুক্তি নেই তবু চিন্তা যাতে যুক্ত হতে পারে, চিন্তা যাতে রিপুর বশ না হয় তার চেষ্টাই আমাদের করতে হবে-এই শিক্ষাই দিয়েছেন দেবী মনসা ।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন