প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•পবিত্র মাটি, অথচ সম্মানে বৈষম্য: দুর্গাপুজোর বিশেষ ফটো সিরিজে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন হেমশ্রী ভদ্র •সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর

Mamata on independent candidate issue: নির্দলদের প্রশ্রয় নয়,কড়া বার্তা মমতার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ পুরভোটে জয়ী নির্দলদের নিয়ে কঠোর অবস্থানই নিচ্ছে তৃণমূল কংগ্রেস৷ শুধু নির্দলরাই নন, দলের যে সমস্ত নেতারা নির্দলদের সাহায্য করছেন, তাঁদেরকেও চূড়ান্ত সতর্কবার্তা দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷ নির্দলদের যাঁরা সমর্থন করছেন, তাঁরা সতর্ক না হলে প্রয়োজনে দল থেকে বের করে দেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলনেত্রী৷

এ দিন নজরুল মঞ্চে তৃণমূলের সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়েই এই হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘এখন হয়েছে কিছু নির্দল আর তাঁদের সাহায্য করছেন কয়েকজন নেতা৷ যাঁদের ইধারও নেই, ওধারও নেই৷ আমার কাছে প্রত্যেকের সম্পর্কে খবর আছে৷ দলের প্রার্থীকে হারিয়ে দিয়ে নির্দল নিয়ে ঘোরা, ভাবছেন আপনার সুযোগ এসেছে? দলের সুযোগ এলেই আপনাদেরও ক্যাঁচ করে দেওয়া হবে৷’

টিকিট না পেয়ে পুরভোটে তৃণমূলের বহু নেতাই নির্দল হিসেবে লড়েছিলেন৷ তাঁদের মধ্যে অনেকেই জয়ী হয়েছেন৷ জয়ী এই নির্দল প্রার্থীদের তৃণমূল ফিরিয়ে নেবে কি না, তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে৷ সেই প্রশ্নের কার্যত জবাব দিয়ে তৃণমূলনেত্রী এ দিন বুঝিয়ে দিয়েছেন, জিতলেও জয়ী নির্দলদের প্রশয় দেওয়া হবে না৷ তিনি বলেন, ‘কীসের জন্য নির্দলকে সমর্থন দেওয়া, দলের প্রার্থীকে হারিয়ে দিয়ে ভাবছেন নেতা হয়ে গেছেন? প্রথমে সতর্ক করব, শো কজ করব, তার পরে দল থেকেই বের করে দেবো৷’

তৃণমূলনেত্রী জানিয়েছেন, নির্দলদের সমর্থন দেওয়ার জন্য ইতিমধ্যেই দু’ একজন নেতাকে সতর্কও করা হয়েছে৷

কোন নেতারা এই ধরনের কাজ করছেন, তা চিহ্নিত করে তাঁদের সতর্ক করার জন্য দলের শৃঙ্খলারক্ষা কমিটিকে দায়িত্ব দিয়েছেন তৃণমূলনেত্রী৷ পাশাপাশি, যে নেতারা নিয়মিত সমাজমাধ্যম বা সংবাদমাধ্যমে ক্রমাগত বিতর্কিত বক্তব্য রেখে দলকে অস্বস্তিতে ফেলছেন, তাঁদেরকেও চূড়ান্ত সতর্কবার্তা শুনিয়েছেন তৃণমূলনেত্রী৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন