প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Mamata Banerjee: ৭৪তম প্রজাতন্ত্র দিবসে সংবিধান রক্ষার বার্তা মুখ্যমন্ত্রীর

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষ্যে এক বার্তায় মুখ্যমন্ত্রী বলেছেন, আসুন আজ আমরা সবাই আমাদের সংবিধানে বর্ণিত ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের গণতান্ত্রিক আদর্শ রক্ষা ও সমুন্নত রাখার অঙ্গীকার করি। এক সঙ্গে আমরা চেষ্টা করি আমাদের জাতির কারিগরদের স্বপ্ন সফল করে তুলতে।

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার রেড রোডে সরকারের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে উপস্থিত ছিলেন। রাজ্যপাল সিভি আনন্দ বোসকে সেখানে রাষ্ট্রীয় মর্যাদায় অভিবাদন জানানো হয়। এদিনই বিকালে রাজ্যপাল মুখ্যমন্ত্রী-সহ বিশিষ্টদের রাজভবনে চা-চক্রে আমন্ত্রণ জানিয়েছেন। সেখানেই মুখ্যমন্ত্রীর হাতে রাজ্যপালের বাংলা শিক্ষার হাতেখড়ি হয় এদিন।

রেড রোড থেকে ফিরে মুখ্যমন্ত্রী টুইট বার্তায় প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়েছেন। ১৯৫০-এর আজকের দিনে সংবিধান পেয়েছিল দেশ। মুখ্যমন্ত্রীর টুইট-বার্তায় রাজনৈতিক অভিমুখ না থাকলেও সংবিধানের সেই বিশেষ বৈশিষ্টগুলি রক্ষার অঙ্গিকার করার কথা বলেছেন যেগুলি দেশে বিপন্ন বলে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে শিক্ষাবিদ-সহ সমাজের বিশিষ্টজনেরা বারে বারেই উদ্বেগ প্রকাশ করেছেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন