প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Mamata Banerjee: ৩২ হাজার ছেলেমেয়ের চাকরি ফিরিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট ,কৃতজ্ঞতা স্বীকার মমতার

deshersamay

Share article:

দেশের সময়, ওয়েবডেস্কঃ প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। চলতি মাসের ৭ তারিখ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সেই নির্দেশ খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট ।পঞ্চায়েত ভোট মিটতে এবার সেই নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার তিনি বলেন, ‘সুপ্রিম কোর্টের কাছে কৃতজ্ঞ। ৩২ হাজার ছেলেমেয়ের চাকরি ফিরিয়ে দিয়েছে।’আমরা সরকার থেকে আবেদন করেছিলাম।’

গত ১২ মে এক নির্দেশে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও পরে সেই সংখ্যাটা পাল্টে যায়। বিচারপতি তাঁর নির্দেশ পুনর্বিবেচনা করে জানান, ৩৬ হাজার নয়, ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল হচ্ছে। পাশাপাশি এও বলেছিল, অবিলম্বে শূন্যপদে নিয়োগ করতে হবে। সময়ও বেঁধে দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

বিচারপতির নির্দেশে বাংলার রাজনীতি ও সমাজজীবন আন্দোলিত হয়ে উঠেছিল। চাকরিহারারা ডিভিশন বেঞ্চে মামলা করেন। সেই মামলার শুনানিতে রপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ কিছুটা পরিবর্তন করে ঠিকই কিন্তু চাকরি বাতিলের নির্দেশে কোনও স্থগিতাদেশ দেয়নি।


ডিভিশন বেঞ্চ ঘুরে ৩২ হাজার চাকরিহারারা সুপ্রিম কোর্টে মামলা করেন। প্রাথমিক শিক্ষা পর্ষদও আবেদন জানিয়েছিল শীর্ষ আদালতে। চাকরিহারাদের বক্তব্য ছিল, হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ তাঁদের কোনও কথা না শুনেই চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল।

গত ৭ জুলাই সুপ্রিম কোর্টে বিচারপতি জেকে মাহেশ্বরী এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ খারিজ করে দেয়। সেইসঙ্গে সুপ্রিম কোর্ট আরও জানায়, হাইকোর্টের নতুন বেঞ্চে এই মামলার শুনানি হবে। সেখানে মামলাকারীদের বক্তব্য শুনতে হবে। তারপরই ডিভিশন বেঞ্চ এই ব্যাপারে চূড়ান্ত রায় দেবে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন