প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•পবিত্র মাটি, অথচ সম্মানে বৈষম্য: দুর্গাপুজোর বিশেষ ফটো সিরিজে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন হেমশ্রী ভদ্র •সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর

Mamata Banerjee: ”২৭ তারিখের পুরভোটেও কেউ আইন হাতে নেবেন না’, দলকে বার্তা মমতার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ৪ পুরনিগমে বড় জয় সময়ের অপেক্ষা৷ তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য বড় জয়ের পরেও দলের নেতা, কর্মীদের বিনয়ী হওয়ার বার্তা দিলেন৷ শুধু তাই নয়, আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৭টি পুরসভার যে নির্বাচন রয়েছে, তাতেও কেউ আইন হাতে তুলে নিতে পারবে না বলে স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী৷ একটি সর্বভারতীয় টিভি চ্যানেল-কে দেওয়া প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর বার্তা, ‘মানুষের রায় আমরা মাথা পেতে নেবো৷’

বিধাননগর, চন্দননগর, শিলিগুড়ি এবং আসানসোল পুরনিগমে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখলের পথে এগোচ্ছে তৃণমূল৷ এই জয়ের জন্য সাধারণ মানুষকে কৃতজ্ঞতা জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷

টিভি চ্যানেলকে দেওয়া প্রতিক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘আমি আমার দল, দলের প্রত্যেকটা কর্মী, মানুষের কাছে, তৃণমূল কংগ্রেস পরিবারের কাছে কৃতজ্ঞ৷ মানুষের আশীর্বাদের দাম যেন আমরা দিতে পারি৷ আমরা যত জিতব তত যেন আমরা নম্র হই৷ চারটি কর্পোরেশনেই যাঁরা জিতেছেন তাঁরা সুন্দর ভাবে গ্রিন অ্যান্ড ক্লিন কর্পোরেশন গড়ে তুলুন৷ নির্মাণ, সবুজায়ণ একসঙ্গে চলুক৷ বিশ্বায়ন সবুজায়ণ ছাড়া হয় না৷ আমি নিজে সবুজায়ন ভালবাসি৷’

একই সঙ্গে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন, কোভিড পরিস্থিতির মধ্যে কোথাও কোনও বিজয় মিছিল হবে না৷
আগামী ২৭ ফেব্রুয়ারি ১০৭টি পুরসভার নির্বাচন রয়েছে৷ মুখ্যমন্ত্র আমি চাই নির্বাচন হবে শান্তিপূর্ণ৷

কোনও নির্বাচনে কোথাও কেউ আইন হাতে নেবেন না৷ মানুষ জেতালে জিতব, নাহলে মানুষের রায় মাথা পেতে নেবো৷ এবারেও আমরা কোথাও কোনও গন্ডগোল করতে দিইনি৷ বিধাননগরে গত বার গন্ডগোল হয়েছিল এবার করতে দিইনি৷ মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়েছে৷ এই জয় আমাদের বাকি পুরসভাগুলিতেও জিততে সাহায্য করবে৷’

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন