Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Mamata Banerjee : মুড়িতেও জিএসটি! মানুষ খাবে কী? মমতা

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ দুবছর পর ধর্মতলায় তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ হচ্ছে বৃহস্পতিবার রেকর্ড ভাঙা ভিড় হয়েছে এদিনের সমাবেশে । ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করেছেন। এখন ভাষণ দিচ্ছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা এক নজরে —
• আজকে এত বৃষ্টি, ঝড়জলে আজকে একজনকেও সরাতে পারেনি। মানুষের বৃষ্টি বিজেপিকে ভাসিয়ে নিয়ে চলে যাবে।
• আমাদের লড়াইয়ের ক্ষমতা আছে, ওদের নেই। আময়াদের মেরুদণ্ড সোজা, ওদের বাঁকা। ওদের মেরুদণ্ডে একদিকে ইডি আর একদিকে সিবিআই।

• একুশে জুলাই বৃষ্টি হয়। ঈশ্বর-আল্লহর মেহেরবানি। বিজেপি হাসছিল, সিপিএম কাঁদছিল, ভাবছিল গেল, তৃণমূলের মিটিং গেল। কিন্তু তৃণমূল এরকম মিষ্টি, কখনও রৌদ্র, কখনও বৃষ্টি।

https://youtu.be/62mWytqzXag

• তৃণমূল থাকলে রেশন, স্বাস্থ্যসাথী, সবুজসাথী, ভাতা, ট্যাব, লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। তাই তো বলি তৃণমূল বারবার।
• আমি পুরসভা, পঞ্চায়েতকে বলব, মানুষের সঙ্গে থেকে কাজ করতে হবে।

• আমরা যখন রাজনীতি করতাম, কাউকে হাসপাতালে ভর্তি করলে জুতোর সোল ক্ষয়ে যেত। আর এখন পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী।


• দেশে ৪৫ শতাংশ বেকারি বেড়েছে, বাংলায় ৪০ শতাংশ বেকারি কমেছে।
• কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে বাংলার কৃষকদের আয় দেশের মধ্যে সবচেয়ে বেশি।

• কারও ঘোর ভাঙব না কিন্তু শিল্প হবে। দেউচা হচ্ছে। এক লক্ষ ছেলেমেয়ের চাকরি হবে। সিলিকন ভ্যালি হচ্ছে। বাঁকুড়া, পুরুলিয়ায় ফ্রেড করিডোরে ৭২ হাজার কোটি টাকার বিনিয়োগ হচ্ছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে দেড় কোটি ছেলেমেয়ে কাজ করছে।

• এখানে চাকরি হচ্ছে। আর বিজেপি চাকরি খাচ্ছে। কুটুস কুটুস করে খাচ্ছে। তুমি কী করেছ? তুমি আমায় আটকাবে আমি আবার করব।


• সব গদ্দারদের পরিবারের লোকজন চাকরি করবে? কাজ করলে ভুল হয়।

• সিপিএমের আমলে কী হয়েছিল? ওদের দলের কাগজের সব রিপোর্টারের বউরা কী ভাবে টিচারি পেল? সবাই যোগ্যতায় পেয়েছিল? আমি নাম বলতে চাইছি না।

• সিপিএমের বিকাশবাবু খালি চাকরি কাড়তে মামলা করছেন। আপনার সময়ের ফাইলগুলো বের করব? কারা বার্থ সার্টিফিকেট পেয়েছিল? বলেছিলাম বদলা নয় বদল চাই। তাই কিছু করিনি।

• মুড়িতেও জিএসটি? বিজেপির বন্ধুরা মুড়ি খাবেন না? মিষ্টি, চিড়ে, দই, লস্যিতেও জিএসটি? নকুলদানায় কত জিএসটি, বাতাসায় কত জিএসটি, নিমপাতায় জিএসটি? আমাদের মুড়ি ফিরিয়ে দাও, নইলে বিজেপি বিদায় নাও।
• হাসপাতালে বেড ভাড়াতেও জিএসটি? মরে গেলে কটা জিএসটি? মৃতদেহের খাট কিনতে কত জিএসটি।

• গ্যাসের দাম কত? কেরোসিনের দাম কত? খাব কী? মানুষ খাবে কী?
• সব টাকা কলকাতা থেকে তুলে নিয়ে যায়। চায়ের ট্যাক্স, কোল ইন্ডিয়া সব তুলে নিয়ে যাচ্ছে।

• এয়ার ইন্ডিয়া বন্ধ, কোল ইন্ডিয়া বন্ধ, লক্ষ লক্ষ কর্মী ছাঁটাই। আর লোক নেওয়ার পথ কী? অগ্নিপথ। আমি বলি ও পথে হেঁটো না বাপু।

• আর্মির কোনও বিকল্প হয় না। আর্মিকে বঞ্চনা কোরো না।
• যাঁদের নেবেন তাঁরা কী করবে? সশস্ত্র কিছু তৈরি করবে? তারপর আপনাদের ক্যাডার হবে?
• বুঝতেই পারছেন কী সরকার চলছে। দরিদ্র মানুষের সব হরণ করে নিচ্ছে।


• মহারাষ্ট্রে সরকার ভেঙেছে। এবার বলছে ছত্তীসগড় ভাঙবে। তারপর বলছে বাংলা ভাঙবে। আমরা বলছি, বাংলার কথা ভুলেও ভেব না। এখানে রয়্যালবেঙ্গল টাইগার থাকে। খুব সাবধান।


• ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে। আবাস যোজনা, সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে। বলছে নাম বদল করতে হবে। কেন? বাংলার নাম থাকলে আপত্তি কোথায়?

• বাংলার মানুষ মানুষের কাছে মাথানত করে। ভয়ের কাছে নয়। আমাদের ইডি-র ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সাহসের সঙ্গে লড়ি, সেই লড়াই জারি থাকবে।
• তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ অগস্ট এবার রবিবার পড়েছে। তাই মেয়োরোডে সমাবেশ হবে ২৯ তারিখ।
• ৯ অগস্ট বিশ্ব আদিবাসী দিবস। ওইদিন মহরম পড়েছে। আদিবাসী দিবসের অনুষ্ঠান সকাল ১১টার মধ্যে মিটিয়ে দেবেন। যাতে কোনও সংঘাত না হয়।

• বাংলার মানুষ মানুষের কাছে মাথানত করে। ভয়ের কাছে নয়। আমাদের ইডি-র ভয় দেখিয়ে লাভ নেই। আমরা সাহসের সঙ্গে লড়ি, সেই লড়াই জারি থাকবে।
• তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ২৮ অগস্ট এবার রবিবার পড়েছে। তাই মেয়োরোডে সমাবেশ হবে ২৯ তারিখ।

• ৯ অগস্ট বিশ্ব আদিবাসী দিবস। ওইদিন মহরম পড়েছে। আদিবাসী দিবসের অনুষ্ঠান সকাল ১১টার মধ্যে মিটিয়ে দেবেন। যাতে কোনও সংঘাত না হয়।
• ১৪ অগস্ট মধ্যরাতে মিড নাইট ফ্রিডম পালন করুন। ১৫ অগস্ট ঘরে ঘরে তেরঙা পতাকা তুলুন।

• ১ সেপ্টেম্বর দুর্গাপুজোকে হেরিটেজ সিলমোহর দেওয়ার উদযাপন হবে ব্লকে ব্লকে।
• আমি চাই আমাদের নেতারা সাইকেল নিয়ে ঘুরুন, বিধায়করা রিক্সা করে ঘুরুন, চায়ের দোকানে বসুন।
• আমার কাছে দুটো ঘটনা এসেছে। একুশে জুলাইয়ের নামে চাঁদা তোলা হয়েছে। মনে রাখবেন দলের নামে চাঁদা তোলা যাবে না।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন