প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Mamata Banerjee: বারাণসীতে মুখ্যমন্ত্রী কে দেখেই ‘জয় শ্রীরাম’ ধ্বনি! কী বললেন মমতা ?

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ এদিকে পুরসভা নির্বাচনে বিপুল ভোটে জয় তৃণমূল কংগ্রেসের।

অন্যদিকে বিধানসভা নির্বাচনের আবহে উত্তরপ্রদেশের বারাণসীতে উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়তে হল তাঁকে। মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেই বিক্ষোভ দেখাতে শুরু করেন একদল বিজেপি কর্মী। কিন্তু তাঁদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, ‘এই ভাবে আমায় দমিয়ে রাখা যাবে না।’  বারাণসীর গঙ্গার ঘাটে যাওয়ার মুখেই এই বিক্ষোভের মুখে পড়তে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে। 

তাঁকে দেখেই কালো পতাকা দেখালেন কয়েকজন বিজেপি কর্মী। এরপর তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’ ধ্বনিও তোলেন তাঁরা। উত্তেজনার মুহূর্তে চুপ থাকেননি তিনি। ‘জয় শ্রীরাম’ ধ্বনির পাল্টা ‘জয় হিন্দ’ স্লোগান দেন মমতা। অন্যদিকে অখিলেশ যাদবের দল সমাজবাদী পার্টির সমর্থকরা ‘মমতা জিন্দাবাদ’ ধ্বনি তোলেন।

উল্লেখ্য, ফেব্রুয়ারি মাসেই উত্তরপ্রদেশে লখনউয়ে গিয়ে অখিলেশের হয়ে ভোট প্রচারে সামিল হয়েছিলেন মমতা ব্যানার্জি। সেখানে অখিলেশকে ‘ভাই’ বলে ডাকেন তিনি। এদিন বারাণসীর ঘটনার পরিপ্রেক্ষিতে মুখ খোলেন অখিলেশ যাদব। তাঁর বক্তব্য, ‘দিদি এবং ভাই একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়ছে। 

বাংলায় শোচনীয় হারের ধাক্কা এখনও সামলাতে পারেনি তারা। উত্তরপ্রদেশেও একই অবস্থা হতে চলেছে ওঁদের। তাই কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। এটা ওঁদের হতাশা ছাড়া আর কিছুই নয়।’ 

বারাণসীতে বাংলার মুখ্যমন্ত্রীকে ঘিরে এই বিক্ষোভের প্রতিবাদ করেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাঁর কথায়, ‘একজন মহিলা মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই দুই কারণেই মমতা ব্যানার্জির সম্মান প্রাপ্য। বিজেপি নারীবিদ্বেষী মনোভাব থেকে এই বিক্ষোভ দেখাচ্ছে। উত্তরপ্রদেশ সবকিছু লক্ষ্য রাখছে।’ 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন