প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

Mamata Banerjee: জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ, মমতার বিরুদ্ধে সমন জারি করল মুম্বইয়ের আদালত!

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ এবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল মুম্বইয়ের একটি আদালত।

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করল মুম্বইয়ের মেট্রোপলিটার্ন ম্যাজিস্ট্রেট আদালত। আগামী ২ মার্চ তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।

মুম্বইয়ের বিজেপি ইউনিটের সেক্রেটারি বিবেকানন্দ গুপ্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। তিনি বলেন, জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছেন মুখ্যমন্ত্রী মমতা। একটি সাংবাদিক বৈঠকে জাতীয় সঙ্গীতের মাঝে উঠে দাঁড়াতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

বিজেপির অভিযোগ, জাতীয় সঙ্গীতের প্রথম থেকেই উঠে দাঁড়াননি মমতা। মাঝখানে বেশ কিছুটা গান হয়ে যাওয়ার পর তাঁকে উঠে দাঁড়াতে দেখা গেছে। প্রথমটুকু তিনি বসে বসেই গাইছিলেন। এতেই জাতীয় সঙ্গীতের অবমাননা হয়েছে বলে দাবি করেছে গেরুয়া শিবির। শুধু তাই নয়, এরপর জাতীয় সঙ্গীত চলাকালীনই মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ মঞ্চ ছেড়ে বেরিয়ে যান বলেও অভিযোগ উঠেছে। তারপরেই তাঁর বিরুদ্ধে কোর্টে যায় বিজেপি।

বিজেপির আরও অভিযোগ, পুরো গান না গেয়ে ‘জয় মহারাষ্ট্র’ বলে শেষ করেন মমতা। যাতে জাতীয় সঙ্গীতকে অপমান করা হয়েছে। আগামী মাসের ২ তারিখ এই মামলার পরবর্তী শুনানি হবে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন