প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Mamata Abhishek: আজ চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের তালিকা প্রকাশ হবে কী? কালীঘাটে বৈঠকে মমতা-অভিষেক

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কয়েক দিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল মঞ্চ থেকে পষ্টাপষ্টি বার্তা দিয়েছিলেন, চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান কারা হবেন তা দল ঠিক করে দেবে। এ নিয়ে লবিবাজি করলে চলবে না। সোমবার সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত দলগত ভাবে তৃণমূল ১০৮ পুরসভার চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ঘোষণা করেনি। কিন্তু জেলায় জেলায় ভিন্ন ভিন্ন তালিকায় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়া। যা নিয়ে বিভ্রান্তিও ছড়াচ্ছে দলের মধ্যে। ঠিক সেই সময়েই বৈঠকে বসলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

কলকাতা কর্পোরেশন ভোট থেকে তৃণমূলের তালিকা বিভ্রাট চলছে। ১০৮ পুরসভার প্রার্থী তালিকা নিয়ে জোড়া তালিকার বিভ্রান্তি রাজ্য রাজনীতির আলোচনার বিষয় উঠেছিল। সেই দুই তালিকা নিয়ে সর্বোচ্চ নেতৃত্বের মধ্যেও যে সংঘাত ছিল তা গোপন থাকেনি।


অনেকের মতে, এখন তৃণমূলের সর্বভারতীয় ওয়ার্কিং কমিটি গঠন, পদ বণ্টন, রাজ্য কমিটি গঠন–সবকটি সাংগঠনিক প্রক্রিয়াই হয়ে গিয়েছে। হতে পারে সেই সংঘাত আর ফিরতে দিতে চায় না শাসকদলের শীর্ষ নেতৃত্ব।

এমনিতে, বিভিন্ন পুরসভায় বিভিন্ন জনের নাম চেয়ারম্যান হিসেবে চালিয়ে দিচ্ছেন তাঁদের অনুগামীরা। পুরনো ছবি নতুন করে দিয়েও বহু জায়গায় ধোঁয়াশা তৈরি হচ্ছে। অনেকের মতে, তালিকা নিয়ে যাতে আর বিভ্রান্তি না থাকে সে ব্যাপারেই হয়তো সিদ্ধান্ত নিতে পারেন মমতা অভিষেক। এখন দেখার, এই বৈঠকের পর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান নিয়ে কালীঘাট কোনও তালিকা প্রকাশ করে কি না।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন