লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন
deshersamay


আজ মহাষষ্ঠী। বাঙালির শারদীয়া দুর্গোৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। ষষ্ঠীর দিনে দেবী দুর্গার বোধনের মধ্য দিয়েই শুরু হয় দুর্গাপুজোর মূল আচার-অনুষ্ঠান।

মহাষষ্ঠীর আগেই শান্তিপুর -শিয়ালদহ লোকালে দেখা যায় অন্যরকম এক ছবি। শান্তিপুর লোকালের সিটে বসে স্বয়ং দেবী দুর্গা। আদতে দেবী দুর্গার প্রতিমা। তবে বিনা টিকিটে না, টিকিট কেটেই ট্রেনের সওয়ার হয়েছেন তিনি। তাঁকে নিয়ে যাচ্ছিলেন বনগাঁর বাসিন্দা সুপ্রতীম প্রামাণিক।

ছোটখাট আকৃতির প্রায় চার ফুট উচ্চতার অপূর্ব সুন্দর ওই দুর্গাপ্রতিমা শান্তিপুরের শিল্পী গোড়া চাঁদ পাল-এর হাতে তৈরি। সেটি নিয়ে ট্রেনে চেপে বনগাঁ বিচালী হাটায় নিজের বাড়িতে যাচ্ছিলেন সুপ্রতীম। গত ১২বছর ধরে গোড়া বাবুর তৈরি দেবী প্রতিমায় দুর্গাপুজো করে আসছেন বনগাঁর প্রামাণিক পরিবার। ট্রেনে করেই নিয়ে যান দেবী প্রতিমা।

কিন্তু এমনি নয়, টিকিট কেটেই করেন সফর। এ দিন সঙ্গী যাত্রীদের সেই টিকিটও দেখান তিনি। পুজোর আবহে, ভিড়ের মধ্যে ট্রেনের এই ছবি মন জিতে নিয়েছে যাত্রীদের। অনেককেই দেবী প্রতিমার সঙ্গে সেলফি তুলতেও দেখা গিয়েছে।


আজষষ্ঠী, দেবীর বোধন। তার আগে এই ট্রেন সফর এখন ভাইরাল।

এক, দুবছর নয়। কেটে গিয়েছে ১২ বছর। এবছরও তিনি শান্তিপুর -বনগাঁ লোকাল ট্রেনে চড়ে ,বনগাঁর বিচালীহাটা এলাকার প্রামানিক বাড়ির ঠাকুরদালানে পা রাখলেন ৷ এবার ১২বছরে পদার্পণ করল এই প্রামাণিক বাড়ির পুজো৷
এই বাড়ির পুজোয় সাবেকিয়ানার স্বাদ বর্তমান। ষষ্ঠীতে আমন্ত্রণ ও অধিবাস পর্ব দিয়ে শুরু করে সপ্তমীতে নবপত্রিকা স্নান, অষ্টমীরপুজো, সন্ধিপুজো এবং নবমীতে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে দশমীতে সিঁদুর খেলার সব কিছুই সাবেকিয়ানায় মতে দেখতে পাওয়া যায়৷

শুরু হয়ে গেছে দুর্গাপুজোর ফাইনাল কাউন্টডাউন। দুর্গা পুজোর আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। দিকে দিকে থিমের লড়াই শুরু পুজো কমিটিগুলিতে। অভিনব থিমের মধ্যে দিয়ে বিভিন্ন ভাবনাকে তুলে ধরার চেষ্টায় পুজো উদ্যোক্তারা।

দুর্গাপুজো নিয়ে নানা কাহিনি বর্ণিত থাকলেও শরৎকালের রামচন্দ্র এই পুজোকে অকালবোধন রূপে চিহ্নিত করা হয়। এখন তো শহর বা শহরতলির বিভিন্ন জায়গায় চলে থিমের রমরমা। আর আপনার যদি কলকাতা শহরের এই থিমপুজো ভালো না লাগে তাহলে বেড়িয়ে আসতে পারেন বনগাঁ শহরের বাড়ির পুজোগুলোতে (Bonedi Bari Durga Puja) । এবছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বনগাঁর পুজো উদ্বোধন করায় বাড়তি উন্মাদনা শহর জুড়ে ।

যেখানে বিগ বাজেটের পুজো ও থিমের পাশাপাশি সাবেকিয়ানার স্বাদ এখনও বর্তমান। ষষ্ঠীতে আমন্ত্রণ ও অধিবাস পর্ব দিয়ে শুরু করে সপ্তমীতে নবপত্রিকা স্নান, অষ্টমীতে কুমারীপুজো, সন্ধিপুজো এবং নবমীতে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মাধ্যমে দশমীতে সিঁদুর খেলার সব কিছুই সাবেকিয়ানায় মতে দেখতে পারবেন ইছামতীর শহর বনগাঁয় । উল্লেখ্য এই বছর বনগাঁয় দুর্গা পুজোর সংখ্যা ১৪৬৪ টি ।

