প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•পবিত্র মাটি, অথচ সম্মানে বৈষম্য: দুর্গাপুজোর বিশেষ ফটো সিরিজে সমাজের দ্বিচারিতা নিয়ে প্রশ্ন তুললেন হেমশ্রী ভদ্র •সপ্তমীতে সুর চড়িয়ে নাম না করে খাদ্যমন্ত্রীকে হুঁশিয়ারি কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনুর •চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর

Ladakh: সেনাবাহিনীর গাড়ি গিয়ে পড়ল সায়ক নদীতে ,নিহত অন্তত ৭ জওয়ান

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দুর্ঘটনার কবলে পড়ল সেনা গাড়ি। লাদাখের সায়ক নদীতে পড়ে গেল সেনা বোঝাই গাড়ি। এখনও পর্যন্ত যা খবর এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সাতজন জওয়ান।

জানা গেছে, ২৬ জন জওয়ানকে একটি সেনা ট্রাক পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে সাব-সেক্টর হানিফের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে। লাদাখের থোয়াইজ থেকে ২৫ কিলোমিটার দূরে এই ট্রাকটি রাস্তা থেকে ছিটকে সায়ক নদীতে পড়ে যায়।

খবর, গাড়িটি প্রায় ৫০-৬০ ফুট নিচে পড়ে যায়। দুর্ঘটনার পরেই ২৬ জন জওয়ানকে উদ্ধার করে পারতাপুরের ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্ঘটনায় সাতজনের মৃত্যু হয়েছে। লেহ থেকে অস্ত্রোপচারের জন্য বিশেষ দল পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে। তবে অনেকেরই অবস্থা এখনও আশঙ্কাজনক।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন