Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Kolkata Earthquake: ভূমিকম্পের এপিসেন্টার কলকাতা থেকে মাত্র ১২৭ কিলোমিটার দূরে খুলনার পাইকগাছা , বাংলার বিস্তীর্ণ এলাকায় ভূমিকম্প ,   আতঙ্কে মানুষজন সব রাস্তায়

deshersamay

Share article:

ভূমিকম্পের উৎসস্থল খুলনার পাইকগাছা। সেই কম্পন বেশ ভালভাবে টের পাওয়া গেল মঙ্গলবার দুপুর ১টা ২২ মিনিট নাগাদ কলকাতায়। পাইকগাছা কলকাতা থেকে মাত্র ১২৭ কিলোমিটার দূরে। আর বসিরহাট থেকে দূরত্ব মাত্র ৬২ কিলোমিটার। শুধু শহরেই নয়, পশ্চিমবঙ্গ-এর একাধিক জেলাতেও কম্পন টের পাওয়া যায়।

বাংলাদেশের খুলনা জেলার দক্ষিণাঞ্চলে অবস্থিত পাইকগাছা একটি ঐতিহাসিক জনপদ। এটি সুন্দরবনের নিকটবর্তী এবং শিবসা নদী-সহ বিভিন্ন নদ-নদীর অববাহিকায় অবস্থিত একটি উপকূলীয় এলাকা। কৃষি এবং চিংড়ি ঘের এখানকার অর্থনীতির প্রধান ভিত্তি।

কলকাতায় অনুভূত ভূমিকম্প। শুক্রবার দুপুর ১টা বেজে ২৩ মিনিট নাগাদ পরপর কেঁপে ওঠে কলকাতা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫। হাওড়াতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

কেন্দ্রস্থল মাটি থেকে ৯.৮ কিলোমিটার গভীরে। ভারতের ভূতত্ত্ব সর্বেক্ষণ সংস্থা (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) জানিয়েছে, কম্পনের মাত্রা ছিল ৫.৫।

কলকাতায় ভূমিকম্পের ফলে ভয়ে এবং আতঙ্কে বাড়ি, অফিস ছেড়ে অনেকে বাইরে বেরিয়ে যান। কয়েকটি পুরনো বাড়ি হেলে পড়ার খবর মিলেছে। হুলস্থুল পড়ে যায় দোকান-বাজারে। তবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও মেলেনি।

এ দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। কলকাতা ও লাগোয়া এলাকার একাধিক সরকারি অফিস, ব্যাঙ্ক, হাসপাতালে ভূমিকম্প অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়ায়। সবাইকে রাস্তায় নামিয়ে নিয়ে আসা হয়। ফাঁকা করে দেওয়া হয় সব অফিস।

European Mediterranean ⁠Seismological Centre বলছে কম্পাঙ্ক ৫.৪। উৎস বাংলাদেশে মাটির ৩৫ কিলোমিটার গভীরে। অন্যদিকে NCS বলছে উৎস মাটির ১০ কিলোমিটারে গভীরে, এর উৎসস্থল। রিখটার স্কেলে কম্পাঙ্ক ৫.৫।

বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রের খবর, সে দেশের সাতক্ষীরা এলাকা ভূমিকম্পের উৎসস্থল। বাংলাদেশেও একাধিক জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

অন্য দিকে, শুক্রবারই বেলা ১২ টা নাগাদ সিকিমেও ভূমিকম্প হয়েছে। কম্পনের মাত্রা ছিল ২.৪। সেখানেও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। এর আগে গত ৩ ফেব্রুয়ারি রাত ৯টা নাগাদ কলকাতায় ভূমিকম্প হয়। সে বার কম্পনের উৎসস্থল ছিল মায়ানমার। কম্পনের মাত্রা ছিল ৬।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন