Kolkata Dhaka bus service via Padma bridge: পদ্মা সেতুর উপর দিয়ে আজই ছুটবে সৌহার্দ্য
deshersamay

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ সোমবার থেকে চালু হচ্ছে সৌহার্দ্য বাস পরিষেবা। বাস যাবে বাংলাদেশের নতুন পদ্মা সেতুর উপর দিয়েই।

কলকাতা থেকে বাংলাদেশে বাস যাত্রার সময় কমতে চলেছে ৷ ২ বছর ৪ মাস আগে করোনার কারণে কলকাতা-ঢাকা যাত্রীবাহী বাস পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল ৷

‘শ্যামলী যাত্রী পরিবহন সংস্থা’র সূত্রে জানা গেছে, ফের শুরু হচ্ছে কলকাতা-ঢাকা-কলকাতার মধ্যে যাত্রীবাহী বাস পরিষেবা। আজ সোমবার সকালে আনুষ্ঠানিক ভাবে কলকাতার কিড স্ট্রিট থেকে এই বাস ছাড়বে। তবে সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাল থেকে এই যাত্রীবাহী বাস যাতায়াত করবে।কলকাতা-ঢাকা-কলকাতার মধ্যে যাত্রীবাহী বাস চালু করার অনুমতি পাওয়ায় ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট করপোরেশনের সহায়তায় সৌহার্দ্য নামের এই বাস পরিষেবা আজ থেকে শুরু হচ্ছে বলে সূত্রের খবর৷

প্রতি সোম, বুধ ও শুক্রবার সকাল সাতটায় এই বাস সল্টলেকের করুণাময়ী আন্তর্জাতিক বাস টার্মিনাল থেকে ছাড়বে। আবার ঢাকা থেকে এই বাস মঙ্গল, বুধ ও শুক্রবার ছাড়বে ঢাকার কমলাপুরের বিআরটিসি বাস টার্মিনাল থেকে।

কলকাতা ঢাকার বাসভাড়া থাকছে আগে যা ছিল ১ হাজার ৪০০ টাকাই।

ইতিমধ্যেই বেসরকারি উদ্যোগে চালু হয়েছে কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যে বাস চলাচলও। এই বাস কলকাতা থেকে সোম, বুধ ও শুক্রবার করুণাময়ী বাস টার্মিনাল থেকে ছাড়বে দুপুর পৌনে ১২টায়। আর আগরতলা থেকে ছাড়বে পরের দিন বিকেল চারটেয়। কলকাতা-আগরতলার ভাড়াও আগের মতো ১ হাজার ৮০০ টাকাই থাকছে৷

কলকাতা থেকে তিন দিন অর্থাৎ মঙ্গল, বৃহস্পতি ও শনিবার এই পথে বাস চালাবে বাংলাদেশের বিআরটিসি। উভয় পরিবহণ সংস্থাই রবিবার বন্ধ রাখবে এই বাস পরিষেবা বেলে জানা গেছে





