প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Kolkata: কলকাতার আনন্দপুরে ঝোপের ধার থেকে উদ্ধার মহিলার ক্ষতবিক্ষত দেহ

deshersamay

Share article:

দেশেরসময় ওয়েবডেস্ক: বুধবার সকালে  কলকাতায় ফের এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হল। এবার ঘটনাস্থল দক্ষিণ কলকাতার আনন্দপুর। ঝোপের ধার থেকে তরুণীর নিথর দেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম, পরিচয় এখনও জানা যায়নি। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। 

পুলিশ সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় মহিলার দেহ উদ্ধার হয়েছে ঝোপের ধার থেকে। তরুণীর শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। তরুণীকে খুন করা হয়েছে বলেই অনুমান। কে বা কারা তাঁকে খুন করে ঝোপের ধারে ফেলে রেখে গেছে, তা ঘিরে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

প্রসঙ্গত, গত ৯ আগস্ট কলকাতায় আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় এক তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে। যে ঘটনায় এখনও পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে। সিবিআই তদন্ত চালাচ্ছে। তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় দোষীর ফাঁসির দাবি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিতভাবে এই মামলা নিয়েছে। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন